এই মুহূর্তে

একটাই সাজা চাই ‘ফাঁসি’, দাবি নিহত ছাত্রীর বাবার

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: একটাই সাজা চাই ‘ফাঁসি’। নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি কাণ্ডে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া মৃত ছাত্রী ইশিতা মল্লিকের বাবা দুলাল মল্লিকের।(Dulal Mallick) সোমবার সকালে দ্রুত দেশরাজ সিংকে আদালতে পাঠায় পুলিশ। জানা গেছে, রবিবার তাকে উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মৃত ঈশিতা মল্লিক – এর বাবা দুলাল মল্লিক – এর সাফ প্রতিক্রিয়া পুলিশ যা কাজ করেছে তা সত্যিই অভাবনীয়। এতে করে পুলিশের উপর আস্থা জেলা বাসি তথা তাদের পরিবারের আরো বেড়ে গেল। এক সপ্তাহের মধ্যে তার মেয়ের খুনের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আবারো নজির গড়েছে ।

তবে একটাই দাবি এই অপরাধীর যেন ফাঁসির সাজা হয় এবং তারা মনেও করছেন পুলিশ এই অপরাধীর ফাঁসির সাজা দেওয়ার ব্যবস্থা করবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,ঈশিতা খুনের ঘটনায় এক সপ্তাহের মাথায় গ্রেফতার হল মূল অভিযুক্ত দেশরাজ সিং(Deshraj Singh)। উত্তর প্রদেশ থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ দল। ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাসিন্দা এক ছাত্রী ঈশিতা মল্লিককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে পালিয়ে যায় দেশরাজ। ঘটনার তদন্ত শুরু হওয়ার পর দেশরাজ সিং নামে এক যুবকের বিষয় সামনে আসে। দেশরাজের সঙ্গে এক সময় সম্পর্ক থাকলেও পরে ওই তরুনী সম্পর্ক ছেড়ে বেড়িয়ে আসতে চাইছিল।

সম্পর্কে ব্রেক আপ থেকে খুনের পরিকল্পনা গ্রহণ করে দেশরাজ। এরপর উত্তর প্রদেশের বাসিন্দা দেশরাজ খুন করে উত্তর প্রদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ ছিল তদন্তকারীদের। উত্তর প্রদেশে পাড়ি দেয় কৃষ্ণনগর পুলিশের একটি দল। অবশেষে সেখান থেকেই গ্রেফতার হল দেশরাজ। এর আগে শনিবারই দেশরাজের মামা কুলদীপ সিংকে(Kuldip Singh) গুজরাত থেকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ। দেশরাজের বিরুদ্ধে ঈশিতাকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। দেশরাজের মামা কুলদীপ যাবতীয় পরিকল্পনায় তাকে সহায়তা করেছিল এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিল বলে জানতে পেরেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ