বাংলায় নজির! ইউজিসি NET পরীক্ষায় সারা দেশে প্রথম যাদবপুরের লোপামুদ্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় চেষ্টাতেই বাজিমাত! পরপর দুবার নেট পরীক্ষায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএএফ) না পাওয়ায় অনেকেই যেখানে হাল ছেড়ে দেন, সেখানে সেই ব্যর্থতাকেই শক্তি করে সাফল্যের শিখরে পৌঁছলেন তিনি। নেট পরীক্ষায় জেআরএফ অর্জনের পাশাপাশি সারা দেশের সম্ভাব্য প্রথম স্থান অর্জন করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী লোপামুদ্রা জানা। সর্বভারতীয় স্তরে গবেষণার যোগ্যতা নির্ধারণকারী এই পরীক্ষায় তিনি ৩০০ নম্বরের মধ্যে ২৩২ নম্বর পেয়েছেন। যা বাংলায় সারা দেশে সম্ভাব্য প্রথম।

হাওড়া শ্যামপুরের বাসিন্দা লোপামুদ্রা জানান, ব্যর্থতা কখনই তাঁর কাছে শেষ কর্থা ছিল না। বরং আগের দু’বারের অভিজ্ঞতা থেকে নিজের ভুল বুঝে তা শুধরে নিয়েই এগিয়ে গিয়েছেন তিনি। তাঁর কথায়, “কোনও প্রচেষ্টাই বৃথা যায় না। দু’বার না পেয়েও থেমে যাইনি বলেই আজ এই সাফল্য।”

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা যমুনা এক্সপ্রেসওয়েতে, ট্রাকের ধাক্কায় মৃত ৬ বাসযাত্রী

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার পরিচয় দিয়েছেন লোপামুদ্রা। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাংলায় স্নাতক হয়ে তিনি গোল্ড মেডেল অর্জন করেন এবং ২০২২ সালে বিভাগে প্রথম স্থান অধিকার করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শুরু করেন। সেখানেই পড়তে পড়তেই নেট পরীক্ষায় প্রথম দু’বার ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় নজির গড়লেন।

পড়াশোনার পাশাপাশি গানেও  দক্ষ লোপামুদ্রা। ভবিষ্যতে তিনি রবীন্দ্রসাহিত্যের উপর গবেষণা করতে চান। তাঁর মতে, নিয়মিত অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি। মা সঞ্চিতা তরফদার জানা একজন স্কুল শিক্ষিকা ও গবেষক। আর বাবা কমলকান্তি জানা পেশায় ফাইন আর্টসের শিল্পী। বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লোপামুদ্রার বার্তা, মন দিয়ে পড়াশোনা করলে সাফল্য আপনাআপনিই ধরা দেয়। 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি