জগৎবল্লভপুরে নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত মহিলা পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: নাবলিকার বিয়ে আটকাতে গিয়ে ছেলের বাড়ির লোকের কাছে আক্রান্ত মহিলা পুলিশ কর্মী। হাওড়ার জগৎবল্লভপুরের(Jagatballavpur) গোয়ালপোতার ঘটনায় গ্রেফতার চারজন। উদ্ধার খানাকুলের(Khanakul) বাসিন্দা নাবালিকা। মঙ্গলবার রাতে বিয়ের সময় পুলিশ অভিযান চালায় বিয়ে বাড়িতে। নাবালিকার দিয়ে আটকাতে গেলে পুলিশকে বাধার সম্মুখীন হতে হয়। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে বিয়ে বাড়ির ভেতর থেকে ইট – পাথর ছোড়া। বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে পুলিশ।

জানা গেছে, বরের নাম সন্দীপ পরামানিক। বয়স ২২ বছর।মেয়েটির নাম প্রেমা ঈশ্বর। বয়স মাত্র ১৬ বছর। বাড়ি থেকে তুলে নিয়ে ছেলের বাড়িতে জোরজবস্তি বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ আসাতে বিয়ের প্রক্রিয়া থমকে যায়।সুমিত্রা পরামানিক(Sumitra Paramanick) ছেলের মা নিজে পুলিশের গলায় বটি দিয়ে আঘাত করে। কিন্তু পুলিশ পিছুপা হয়নি। অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে এসে ওই বিয়ে বাড়ি এবং এলাকা ঘিরে ফেলা হয়। আহত মহিলা পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ বিয়েবাড়ির ভেতরে প্রবেশ করে মাটি চার্জ করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরিস্থিতি বেগতিক দেখে বিয়ে বাড়িতে ভোজ খেতে আসা অধিকাংশ নিমন্তিত অতিথিরা পালিয়ে যায়।

জানা গেছে, রীতিমত সানাই বাজিয়ে বামুন ঠাকুর ডেকে বিভিন্ন পদ রান্না করে গ্রামবাসী দের নিমন্ত্রণ করে বিয়ের আসর বসানো হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ওই গ্রাম থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মেয়ের বাড়ির লোকজন। পুলিশকে বিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ছোঁড়া হয় ইট -পাটকেল। মহিলা পুলিশ কর্মীরা জোর করে বিয়ে বাড়িতে ঢুকে নাবালিকা কন্যাকে উদ্ধার করতে গেলে মেয়ের মা ধারালো বটি নিয়ে এসে আঘাত করে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন