নিজের বৌদির সাথে অবৈধ সম্পর্ক প্রকাশ্যে এল, পুলিশ আটক করল দেওয়ারকে

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্রান্তি: বৌদি এবং দেওরের অবৈধ সম্পর্ক এল প্রকাশ্যে। ঘটনা প্রসঙ্গে জানা যায় ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গচিমারি গ্রামের(Gachimari Village) বাসিন্দা তার দাদা থাকে কেরলে আর সেই সুযোগে বৌদির সাথে দেওরের অবৈধ সম্পর্ক। ৮ মাসের সন্তানকে বাড়িতে প্রসব করে ফেলে দেওয়া হয় চা বাগানের নালাই পরের দিন সকাল বেলা পথের সারমেওরা শিশুটির মৃত দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে মুখে নিয়ে ঘুরতে দেখে এলাকাবাসী। বিষয়টি জানাজানি হতে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, খবর দেওয়া হয় ক্রান্তি থানায় ।রবিবার সন্ধ্যা নাগাদ ক্রান্তি থানার (Kranti P.S.)পুলিশ মৃত শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

সোমবার সকাল বেলা থেকে ওই এলাকায় মানুষ একত্রিত হয়ে ভিড় জমতে থাকে খোঁজখবর নেওয়া হয় কার বাচ্চা হতে পারে পরবর্তীতে জানতে পারে ওই গ্রামের এক মহিলার অবৈধ সন্তান‌। তার স্বামী কেরলে থাকে এবং তার দেওর ঘটনার সঙ্গে জড়িত। খোঁজখবর নেওয়ার পরে আবারো এলাকাবাসীরা পুলিশকে জানান। এলাকাবাসীসহ সমাজ কর্মীরা প্রশাসনের কাছে তদন্তের দাবী জানায় । এদিন সকাল বেলা পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তিকে আটক করে ক্রান্তি থানায় নিয়ে আসা হয়। এদিকে মহিলাটিকে চিকিৎসার জন্য পাঠানো হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে(Malbazar Hospital)।

স্থানীয় বাসিন্দা হেনা চৌধুরী এবং আনারুল কাঠাম সহ ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোঃ নূর নবীউল ইসলাম জানান পুলিশ দ্রুততার সঙ্গে এসে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে একজনকে আটক করেছে ক্রান্তি থানার পুলিশ। তিনি আরো জানান আমরা চাই অবিলম্বে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে এরকম ঘটনা আমাদের এলাকায় আর না ঘটে। ঘটনার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা