চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

নিজস্ব প্রতিনিধি: বন্ধ ট্রাফিক বুথ থেকে উদ্ধার ব্যক্তির নিথর দেহ। কে তিনি? সামনে গিয়ে দেখতেই শোরগোল। বন্ধ ট্রাফিক বুথে ভবঘুরের দেহ দেখে চাঞ্চল্য ধূপগুড়িতে। শুক্রবার (৬ মার্চ) সকালে শহরের ব্যস্ত এলাকায় পরিত্যক্ত একটি ট্রাফিক বুথ থেকে ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। জানা গিয়েছে, ব্যক্তির মরদেহ পড়েছিল কুমলাই সেতু সংলগ্ন একটি বন্ধ ট্রাফিক বুথে। পচা গন্ধ ছড়ালে আশেপাশের মানুষের মধ্যে সন্দেহ জাগে। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাফিক পুলিশের এই বুথটি তৈরি হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল।

এরপর আজ সকালে এলাকার কয়েকজন বাসিন্দা বুথের ভিতরে এক ব্যক্তি কে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। যা দেখা মাত্রই তাঁদের সন্দেহ হয় এবং কাছে গিয়ে দেখেন, ব্যক্তি কোনও সাড়া দিচ্ছেন না। এরপরেই তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি ট্রাফিক ওসি-সহ পুলিশ বাহিনী। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি সম্ভবত একজন ভবঘুরে। তাঁকে মাঝে মধ্যেই ওই এলাকা এবং সেতুর আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। তবে কবে তাঁর মৃত্যু হয়েছে, ঠিক কবে থেকে তিনি ওই বুথের ভেতরে ছিলেন, তা কেউ বলতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ওই ট্রাফিক বুথটি।

তাই তার ভেতরে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। তবে এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, বুথটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়েছিল। তাতে কোনও নিরাপত্তা বা নজরদারি ছিল না। তাহলে বিষয়টি আগেই পুলিশের দেখা উচিত ছিল। এই মুহূর্তে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন। তাঁর পরিচয় শনাক্ত করতে আশপাশের থানাগুলির সঙ্গেও কথা বলছে পুলিশ। তবে এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ