আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্যা দুর্গতদের রান্না করে খাওয়ালেন চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি: বন্যা দুর্গতদের রান্না করে খাওয়ালেন চেয়ারপার্সন। তিস্তার জলে প্লাবিত হল করলা নদী। বানভাসি হয়ে ত্রান শিবির গুলিতে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। বানভাসি বৃষ্টিতে ভাসছে গোটা উত্তরবঙ্গ। জল থৈ থৈ গোটা এলাকা। মানুষ নেই বাড়িতে।

ত্রাণ শিবিরে থাকা মানুষদের রাতের খাওয়ার নিজে হাতে রান্না করে খাওয়ালেন চেয়ারপার্সন।পাহাড় ও সমতলে অতি ভারী বৃষ্টি জেরে ব্যাপক জলস্ফীতি হয় তিস্তা নদীতে। একই সঙ্গে জল বাড়ে করলা নদীতেও। ফলে জলপাইগুড়ি পৌর এলাকার ১, ৩ এবং ২৫ নং ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। ফলে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য বানভাসি মানুষেরা আশ্রয় নেয় ২৫ নং ওয়ার্ডের রাস্তায়। এদের পাশে দাঁড়ায় জলপাইগুড়ি পৌরসভা এবং তৃনমূলের এসসি-এসটি-ওবিসি সেলের সদস্যরা। এলাকায় খোলা হয় ত্রান শিবির।

কেমন আছেন ত্রান শিবিরের মানুষেরা? তা দেখতে বুধবার রাতে এলাকায় পৌঁছান জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। তখন শিবিরের লোকদের জন্য রাতের রান্নার তোড়জোড় চলছিল। সেখানে গিয়ে পাপিয়া দেবী রান্নার কাজে হাত লাগান। নিজে হাতে বিশাল আকারের কড়াইয়ে খিচুড়ি ও সোয়াবিনের তরকারি রান্না করেন। সেই খাবার পরিবেশন করেন তৃনমূল কর্মীরা।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ