বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি কোভিড হাসপাতাল

বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির(Jalpaiguri Covid Hospital) কোভিড হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে বন্ধ করে দেওয়া হল এই কোভিড হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে নার্সিং সহ গ্রুপ ডি বিভাগের শতাধিক কর্মীর কাজের চুক্তির মেয়াদ। আর নতুন করে হয়নি চুক্তি। বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির(Jalpaiguri Covid Hospital) কোভিড হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে বন্ধ করে দেওয়া হল এই কোভিড হাসপাতাল।  রাজ্যে কমে এসেছে করোনার সংক্রমণ, রোগীর সংখ্যাও তলানিতে। করোনা হাসপাতালের পরিকাঠামো চালু রাখতে যে ব্যাপক খরচ  হয়, তাতে লাগাম টানতে এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। কোভিড হাসপাতাল বন্ধ করে দিলেও জলপাইগুড়ির সদর হাসপাতালে তৈরী করা হচ্ছে কোভিড আইসোলেশন ইউনিট। সেখানে করোনা রোগীদের জন্য নতুন ১০ শয্যা বিশিষ্ট মেল ও ফিমেল দুটি কোভিড ইউনিট চালু হচ্ছে। এছাড়াও শিশুদের জন্য আলাদা কোভিড ইউনিট করা হচ্ছে ওই হাসপাতালে।

করোনার(Covid) প্রবল সংক্রমণের সময় ২০২০ সালে  রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া(SAI) এর জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়।করোনা চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে তৈরী হয়েছিল ৩০০ শয্যা বিশিষ্ট এই কোভিড হাসপাতাল। করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে বহু রোগী সংক্রমিত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অত্যাধুনিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বহু রোগী।

গত বছরের নভেম্বর মাস থেকে করোনার প্রকোপ কমতে শুরু করেছিল। জানুয়ারি মাসের পর আর তেমনভাবে করোনা আক্রান্ত রোগী আসছিল না। কিন্তু এই বিশাল পরিকাঠামো চালাতে ব্যয় হচ্ছিল প্রচুর অর্থ। সেকারণে হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা। এই মর্মে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে তারা নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

তারাতলা গোডাউন বিপর্যয়ে গ্রেফতার ৫

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ