খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

অবশেষে কচি পাঠার লোভ দেখিয়ে খাঁচাবন্দি করা হল গয়েরকাটার ত্রাস 'মাংসপ্রেমী' চিতা বাঘ। আর হাঁফ ছেড়ে বাঁচলেন গ্রামবাসীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে গোয়াল থেকে উধাও হয়ে যাচ্ছিল আস্ত গরু, বাছুর! কখনও আবার চোখের পলকে উধাও হয়ে যাচ্ছিল ছাগল। কে চোর? তার কিছুতেই খোঁজ পাচ্ছিল না ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের ১১ নম্বর সেকশনের স্থানীয় বাসিন্দারা। পাহারা দিয়েও হদিশ মিলছিল না। অবশেষে জট খুলল ওই এলাকার এক বাসিন্দার ছাগল ছুটি হয়ে যাওয়ার পর।

চা বাগানের মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ দেখে বাসিন্দারা নিশ্চিত হন, এটা কোনও হিংস্র চিতাবাঘের কাজ। নিঃশব্দে গ্রামে ঢুকে পড়েছে বন্য লেপার্ড। যা জানাজানি হতেই আতঙ্কে ঘুম ওড়ে স্থানীয় বাসিন্দাদের। অবশেষে কচি পাঠার লোভ দেখিয়ে খাঁচাবন্দি করা হল গয়েরকাটার ত্রাস ‘মাংসপ্রেমী’ চিতা বাঘ। আর হাঁফ ছেড়ে বাঁচলেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, চিতাবাঘের আতঙ্ক ছড়াতেই বন দফতরের দ্বারস্থ হয় চা বাগান কর্তৃপক্ষ। এরপর এলাকায় খাঁচা বসানোর সিদ্ধান্ত নেয় বন দফতরের বিন্নাগুড়ি স্কোয়াড। কিন্তু ধুরন্ধর ওই লেপার্ডকে বাগে আনা কি অত সহজ! তাই টোপ দেখিয়ে খাঁচায় রাখা হয় আস্ত খাসি। সেই গন্ধ এড়িয়ে যায়নি হিংস্র লেপার্ডের নাকের। মাংসের লোভ সামলাতে না পেরে খাঁচায় ঢুকে যায় সে। ব্যাস কেল্লাফতে!

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ১১ নম্বর সেকশনের পাম্প হাউসের সামনে বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটি। এদিন ভোরে শ্রমিকরা চিতা বাঘের গর্জন শুনতে পেয়েই কাছে গিয়ে দেখেন খাঁচার মধ্যে বন্দি রয়েছে বাঘটি। খবর ছড়াতেই সকাল থেকে উৎসুক মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা বাগানে। মোবাইলে ছবি তুলতে ভিড় করেন মহিলা, পুরুষ এমনকি স্কুল পড়ুয়ারাও। তবে বন বিভাগ জানিয়েছে, আপাতত চিতাবাঘটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। পশু চিকিৎসকদের সবুজ সংকেত মিললে লেপার্ডটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের