হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলদাপাড়ার গভীর জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা, গন্ডারের হামলায় প্রাণ গেল হাতিকে দেখাশোনা করা মাহুতের সহযোগীর।  কুনকি হাতির পিঠে চড়ে পিলখানায় ফেরার পথে আচমকাই একটি বুনো গন্ডারের সঙ্গে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের জেরে হাতির পিঠ থেকে ছিটকে পড়ে গিয়ে গন্ডারের আক্রমণে মৃত্যু হল ২৬ বছরের তরুণ পাতাওয়ালা প্রবীর দাসের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মাদারিহাট ও জলদাপাড়া সংলগ্ন এলাকায়।

মৃত প্রবীর দাসের বাড়ি জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া খাউচাদপাড়া গ্রামে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি বনদফতরের পোষ্য কুনকি হাতিদের জন্য জঙ্গল থেকে লতাপাতা ও খাদ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। কাজ শেষে একটি কুনকি হাতির পিঠে চড়ে পিলখানায় ফিরছিলেন তিনি। সেই সময় নর্থ রেঞ্জের গভীর জঙ্গলে আচমকাই একটি পূর্ণবয়স্ক গন্ডারের মুখোমুখি হয় হাতিটি। মুহূর্তের মধ্যে কুনকি হাতি ও গন্ডারের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। প্রবল ধাক্কাধাক্কির মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে হাতির পিঠ থেকে নিচে পড়ে যান প্রবীর। এরপরই গন্ডারটি তাকে আক্রমণ করে বলে অভিযোগ। কাছাকাছি থাকা অন্য কুনকি হাতির সঙ্গে থাকা পাতাওয়ালারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন এবং গুরুতর জখম অবস্থায় প্রবীরকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার-পরিজন ও সহকর্মীরা। বনকর্মীদের একাংশের মতে, জঙ্গলে কুনকি হাতি নিয়ে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও এমন ঘটনা বিরল।  অতীতেও হাতির হামলায় মাহুত ও পাতাওয়ালার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এবার গন্ডারের আক্রমণে তরুণ পাতাওয়ালার মৃত্যু নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনায় জলদাপাড়া জাতীয় উদ্যান জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের