মেয়ের বান্ধবীকে আপত্তিকর ছবি পাঠিয়ে গ্রেফতার বাবা

মেয়ের বান্ধবীকে আপত্তিকর ম্যাসেজ ও অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের বান্ধবীকে আপত্তিকর ম্যাসেজ ও অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি উত্তর মাধব ডাঙা এলাকার বাসিন্দা সুব্রত গুপ্ত নামে মাঝ বয়সী এক ব্যক্তির মেয়ের সহপাঠী এক নাবালিকা মেয়েকে প্রায় একমাস ধরে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে লাগাতার আপত্তিকর ম্যাসেজ পাঠাত। একইসঙ্গে নাবালিকার ছবি সংগ্রহ করে সেই ছবিকে অশ্লীল ছবি বানিয়ে তা ম্যাসেঞ্জারের মাধ্যমে লাগাতার পাঠাত বলে অভিযোগ।

প্রায় একমাস ধরে ওই নাবালিকা তাকে বারবার নিষেধ করা স্বত্তেও লাগাতার ম্যাসেজ পাঠিয়ে গিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে তার মাকে সব খুলে বলে ও ম্যাসেজ গুলি দেখালে তার মা লজ্জায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নাবালিকার দাদা সুব্রত গুপ্ত অভিযুক্তকে টেলিফোন করে এবং তাকে তাদের বাড়িতে আসতে বলে। উল্টে অভিযুক্ত অসুস্থতার নাটক করে বাড়িতে আসতে রাজি হয় নি। ওই অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গেলে নাবালিকার দাদা প্রসেনজিৎ সিকদার ও তাঁর ভাইদের অভিযুক্তের শ্যালক বিশ্বজিৎ ভৌমিক লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। এরপর এই ঘটনার ভিত্তিতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ময়নাগুড়ি থানার আই সি তমাল দাস জানিয়েছেন, ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই