শারীরিক উচ্চতা মাত্র ২ ফুট, কিন্তু মাধ্যমিকের রেজাল্টের গ্রাফে ৫৫৩, তাক লাগিয়েছে নয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:শারীরিক উচ্চতা মাত্র দু ফুট, মাধ্যমিকের রেজাল্টের গ্রাফে পেয়েছে ৫৫৩। ভবিষ্যতের স্বপ্ন সায়েন্স নিয়ে পড়ে কালেক্টর হওয়া।নয়ন দত্ত ,(Nayan Dutta) বিশেষ ভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক ২০২৫ – এর জেলার ডুবতি নৌকোকে কিছুটা হলেও পাড়ে নিয়ে আসতে সমর্থ হয়েছে।এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল সকালে।অবিশ্বাস্য হলেও সত্য।একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জলপাইগুড়ি জেলার গ্রাফ ,সেই সময় একজন দিবাংগণ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে গোটা জেলায় ।

নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন , বন্ধু রাকেশ শর্মার(Rakesh Sharma) কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে ।বন্ধুকে কোলে নিয়েই এক গাল হেসে রাকেশ জানায় সে ৫২১ পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে ৫৫৩, এতেই যেন দ্বিগুণ হয়েছে তার আনন্দ।বিশেষ ভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান।নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশুনো করেই এই সাফল্য, আমি কালেক্টর(Collector) হতে চাই।অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক,বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত।ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে। প্রতিবন্ধকতা অদম্য ইচ্ছার কাছে কখনোই বাধা হয়েছে দাঁড়াতে পারে না, নয়ন তার বড় উদাহরণ।

শুধু তাই নয়, ওর মতো যারা তাদের প্রত্যেকের কাছে এবং স্বাভাবিক সমাজের কাছে নয়নের এই ফলাফল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকদের মুখোমুখি হয় নয়ন জানিয়েছে সে কোন বিশেষ কোটায় নয় আর পাঁচ জন সুস্থ পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা হলে বসে পরীক্ষা দিয়ে এই নাম্বার সে পেয়েছে। কোন সহানুভূতি নয় কোন দয়া দাক্ষিণ্য নয়। এটা তার অর্জিত সম্মান। নয়ন সত্যি এই সমাজকে নয়ন মেলে দেখিয়ে দিয়েছে প্রতিবন্ধকতা একটি শব্দ মাত্র। তা কখনো বাধা সৃষ্টি করতে পারে না চলার জীবনে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন