কলেজ পড়ুয়াদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা জলপাইগুড়ি পৌরসভার

স্বাস্থ্য দফতরের তরফে গত বুধবারেই নির্দেশিকা জারি হয়েছে, কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: কলেজে বসল ভ্যাকসিন ক্যাম্প। পুজোর পর খুলতে পারে স্কুল কলেজ। তাই এবার কলেজ পড়ুয়াদের জন্য কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গেল। জলপাইগুড়ি পৌরসভা, স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে বুধবার জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে কোভিড ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্য দফতরের তরফে গত বুধবারেই নির্দেশিকা জারি হয়েছে, কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজ পড়ুয়াদের করোনার ভ্যাকসিনেশনের জন্য ব্যবস্থা করা হচ্ছে। যার নজরদারি চালাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। তাই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জলপাইগুড়ি পৌরসভার তরফে। ওই ক্যাম্পে ৪০০ জন কলেজ পড়ুয়াকে ভ্যাক্সিন দেওয়া হয়।

ঘটনায় জলপাইগুড়ি পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন পরিস্থিতি পর্যালোচনা করে পুজোর পর স্কুল, কলেজ খুলবে। তাই যাতে পড়ুয়ারা সুরক্ষিত থাকে সেই লক্ষ্যে আমরা এবার কলেজ গুলিতে ভ্যাক্সিন ক্যাম্প আয়োজন করেছি। আজ আনন্দচন্দ্র কলেজে ৪০০ জনকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। এরপর আমরা ধাপে ধাপে সমস্ত কলেজে এই ধরনের ক্যাম্প করে প্রথম ও দ্বিতীয় ডোজ উভয় পরিষেবা দেব।’

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল