চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল নেতার! চাঞ্চল্য রাজগঞ্জে

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যারাতে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজগঞ্জের ভুটকি হাট গন্ডার মোড় এলাকায়। মোট গুলিবিদ্ধ হন ২ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল কাজের সুবাদে রবিবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকি হাট এলাকায় গিয়েছিল মহম্মদ সোলেমান। তিনি তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সংগঠনের বলরাম অঞ্চলের বুথ সভাপতি একইসঙ্গে তিনি একজন ব্যবসায়ী।

রবিবার রাতে তিনি বাড়ি ফেরার সময় গন্ডার মোড় এলাকায় তপন মাহাতোর লটারি দোকানে বসেন। সেই সময় দু’জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায়। এর ফলে গুরুতর ভাবে আহত হয় সোলেমান ও লটারি বিক্রেতা তপন মাহাতো। তাদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আগে এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। ঘটনায় রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় টেলিফোনে জানান তিনি দলীয় কাজে লাটাগুড়িতে ছিলেন। দুষ্কৃতকারীরা শিলিগুড়ির দিকে পালিয়ে গিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি ফিরে আসছেন।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ