জলপাইগুড়িতে নকল পুলিশ সেজে বৃদ্ধার হাতের সোনার বালা নিয়ে চম্পট, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুলিশের পরিচয় দিয়ে এক মহিলার হাতের দুটি সোনার বালা চুরি করে চম্পট দিল দুই দুষ্কৃতি।জলপাইগুড়ি শহরের জনবহুল মার্চেন্ট রোডের ঘটনা। মঙ্গলবার দুপুরে চাল কিনতে বাজার গিয়েছিলেন মহামায়া পাড়ার কৃষ্ণা গোস্বামী (Krishna Goswami)।টোটোতে (TOTO)ওঠার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলেন। প্রথমে এক যুবক এসে বৃদ্ধাকে রাস্তার ডানদিকে যেতে বলেন।অন্যপাশে আর এক যুবক দাড়িয়েছিল।বৃদ্ধাকে ওই যুবক নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছে সোনার গহনা আছে কি না জানতে চান।

কারন এলাকায় ছিনতাই হচ্ছে বলে ওই যুবক জানান। বৃদ্ধা পুলিশ জানতে পেরে বিশ্বাস করে ওই যুবককে জানান তার হাতে দুটি যে চুরি রয়েছে তা সোনার তৈরি।তারপর বৃদ্ধার হাতের দুটি সোনার চুরি নিজেরাই খুলে কাগজে ভরে বৃদ্ধার ব্যাগে ঢুকিয়ে দিতে সাহায্য করার অছিলায় ইমিটেশনের চুরি কাগজে ভরে ঢুকিয়ে দিয়ে আসল সোনার চুরি নিয়ে চম্পট দেয়।বৃদ্ধা টোটোতে উঠে গল্প করতে গিয়ে চালককে ঘটনা বলার পর টোটো চালক ব্যাগ চেক করতে পরামর্শ দিলে ওই বৃদ্ধা ব্যাগ খুলে দেখেন আসল সোনার বালা দুটির জায়গায় নকল বালা রাখা হয়েছে কাগজে মুড়ে তার ব্যাগের ভেতরে।

জনবহুল এলাকা থেকে পুলিশের পরিচয় দিয়ে এই ধরনের হাত সাফাইয়ের ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বৃদ্ধা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ যে এলাকা এই ঘটনা ঘটেছে তার আশেপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (CCTV)ফুটেজ খতিয়ে দেখে ওই প্রতারকদের ধরতে তৎপর হয়েছে।

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল