নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার গানের শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: নাবালিকার শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেফতার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের এক গানের শিক্ষক।১৫ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেফতার হলেন পূর্ব বর্ধমানের জামালপুরের(Jamalpur) এক গানের শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পাড়াতল পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত শিক্ষকককে রবিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ওই গানের শিক্ষককে(Music Teacher) গ্রেফতার করে পুলিশ।বর্ধমান আদালতে(Bardhaman Court) নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ ১৫ বছরের এক নাবালিকা ওই গানের শিক্ষকের বাড়িতে গান শিখতে যায়। তারপর ওই নাবালিকাকে গান শেখানোর অছিলায় একা পেয়ে শ্লীলতাহানি করে ঐ গানের শিক্ষক। ওই ঘটনাকে কেন্দ্র করে নাবালিকা বাড়িতে ফেরার পর কান্নায় ভেঙে পড়ে ।তার পরিবারের লোকজনকে সমস্ত ঘটনার কথা জানায়।

এরপর শনিবার বিকেলে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ১৫ বছরের নাবালিকার পরিবার । রাতেই পুলিশ ওই গানের শিক্ষককে গ্রেফতার করে। ওই ছাত্রীর গোপন জবানবন্দি আদালতে পেশ করানোর ব্যবস্থা করছে পুলিশ। ছাত্রীর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।পরিবারের পক্ষ থেকে জানানো হয় ওই গানের শিক্ষক অভিভাবকের মতো। তাই তারা তাদের নাবালিকা মেয়েকে তার কাছে সংগীত শেখার জন্য পাঠিয়েছিলেন। ছাত্রী এবং শিক্ষকের সম্পর্ক যেখানে থাকে সেখানেই এই ধরনের ঘটনা ঘটবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি। ওই গানের শিক্ষকের কঠোর শাস্তি দাবী করেছে নাবালিকার পরিবার।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ