পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে বেধড়ক মারধর, উদ্ধার করতে গেলে আক্রান্ত পুলিশ, ধৃত ১৭

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: তৃণমূল পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে বেধড়ক মারধর। তাকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ। জনরোষের মুখে পরেন পুলিশ অফিসাররা।পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার পেশ করা হয় আদালতে।তৃণমূল পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে বেধড়ক মার। তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ।‌ ভাঙচুর করা হল পুলিশ গাড়িও। পূর্ব বর্ধমানের জামালপুর থানার(Jamalpur P.S.) বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার চক্ষণজাদি গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। পুলিশের উপর হামলার ঘটনায় ১৭জনকে গ্ৰেফতার করে জামালপুর থানার পুলিশ।অভিযুক্তদের শুক্রবার পেশ করে বর্ধমান জেলা আদালতে(Bardhaman Court)।

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের মতো সন্ত্রাস ও অত্যাচার চালানোর অভিযোগে বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ ফিরোজে বিরুদ্ধে সম্প্রতি গর্জে উঠেছিলে চক্ষণজাদির বাসিন্দারার। যদিও সেই ফিরোজ এখন গ্রামছাড়া। তারই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজের ভাই শেখ চাঁদের বিরুদ্ধে আছড়ে পড়ে জনরোষ। তাকে জনরোষ থেকে মুক্ত করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। কোনও রকমকে পরিস্থিতি সামল দিয়ে পুলিশ শেখ চাঁদ-কে জনরোষের হাত থেকে উদ্ধার করে জামালপুর গ্রামীণ হাসপাতালে(Jamalpur Helath Center) পৌছায়। রাতে বিশাল পুলিশ বাহিনী চক্ষণজাদি গ্রামে পৌঁছে শুরু করে ধরপাকড় অভিযান। উত্তেজনা থাকায় রাতে গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়। হাসনারা বেগম ২০১৮ সাল থেকে একটানা বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান। একই গ্রামের বাসিন্দা শেখ শাহাবুদ্দিন ওরফে দানি বেরেগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।

গ্রামবাসীদের অভিযোগ, “স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই ফিরোজ নিজেকে বেরুগ্রাম অঞ্চলের ‘বেতাজ বাদশা’ হিসেবে নিজেকে তুলে ধরেন। তারই সঙ্গে তিনি তাঁর বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস কায়েম করা, অত্যাচার চালানো লোকের জমি-জমা কেড়ে নেওয়া, এসবও শুরু করেন। দামোদর (Damodar)থেকে বালি লুঠেও ফিরোজ হাত পাকিয়ে ফেলে।”ফিরোজ চক্ষণজাদি গ্রাম ছেড়ে পালালেও ফিরোজের ভাই শেখ চাঁদ চক্ষণজাদি গ্রামেই ছিলেন। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর উপর জনরোষ আছড়ে পড়ে। তাঁকে রাস্তায় আটকে বেধড়ক মারধর শুরু হয়। সেই খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অঞ্চল ও ব্লক তৃণমূলের নেতারাও গোটা ঘটনা নিয়ে কার্যতঃ মুখে কুলুপ এঁটেছেন। যদিও যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদের পরিবারের লোকজনের দাবি তারা নির্দোষ তারা এসব বিষয়ে কিছু জানেই না ।তাদের অধিকাংশের বাড়ি অন্য গ্রামে। জামালপুর থানার পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ