চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় সড়কে অভিযান,ভিন রাজ্য থেকে অবৈধ বালি পাচার চক্র ধরল ঝাড়গ্রাম পুলিশ, আটক ৫টি ট্রাক

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় পাঁচটি বালি বোঝাই ট্রাক আটক। কড়া অভিযানের নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের। ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় পাঁচটি বালি বোঝাই ট্রাক আটক হওয়ায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলায়(Jhargram Distrit)। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্যজুড়ে যখন প্রশ্নের ঢেউ উঠছে, ঠিক সেই সময়েই কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানে দৃষ্টান্ত স্থাপন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি তোলা ও পাচার ঘিরে একের পর এক অভিযোগের মাঝেই, বালি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় শিরোনামে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন। প্রশাসনিক কড়াকড়ি নিয়েও যখন পরিবেশপ্রেমীরা প্রশ্ন তুলছেন, ঠিক সেই আবহেই ঝাড়গ্রামে পুলিশের এই সক্রিয় ভূমিকা নজর কেড়েছে।বিশেষত ঝাড়খণ্ড সীমান্তবর্তী জামবনি থানা এলাকায় পুলিশের তৎপরতা স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক প্রবেশের অভিযোগ থাকলেও, এবার সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে মনে করছেন এলাকাবাসী।

দিনভর জামবনি থানার (Jamboni P.S.)পুলিশ নাকা-চেকিং ও টহলদারি জোরদার করে। চিঁচড়া এলাকায় NH 6 জাতীয় সড়কে সন্দেহভাজন ট্রাক থামিয়ে নথি পরীক্ষা করা হয়। সেই অভিযানে ঝাড়খণ্ড থেকে আসা বালি বোঝাই মোট পাঁচটি ট্রাক আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালকদের কাছে বালির কোনও বৈধ অনুমতিপত্র না থাকায় চালক ও খালাসি মিলিয়ে মোট ১০ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ