কুড়মি সম্প্রদায়ের জাতীয় সড়ক আর রেল অবরোধে মাথায় হাত চাষীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রামঃ কুড়মি সম্প্রদায়ের জাতীয় সড়ক আর রেল অবরোধে বেশ বিপদে পড়েছেন জঙ্গলমহলের তরমুজ চাষীরা। এদিকে তীব্র গরম পড়েছে। আবার রোজার মাস। তরমুজের চাহিদা তুঙ্গে।অথচ গত দুদিন ধরে কুড়মি সমাজের খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক(National High Way) অবরোধের ফলে পাইকারি ব্যবসায়ীরা লরি নিয়ে ঢুকতে পারছেন না। তরমুজ চাষীরা তাঁদের কষ্টের ফসল বাইরে বিক্রি করতে নিয়ে যেতে না পারায় সমস্যা গভীর থেকে গভীরতর হয়েছে।

এবার চিন্তায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর (Gopiballavpur)এলাকার চাষীরা। কারণ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বড় আসনবনী, বালিপাল, মহাপাল, রামচন্দ্রপুর, খাড়বান্দী সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক বছরই চাষ হয় তরমুজের। এখানে অধিকাংশ চাষী তরমুজ চাষের ওপর নির্ভরশীল। তাঁরা এই তরমুজ চাষের ওপর নির্ভর করেই সারা বছরের সংসার খরচ চালান। কিন্তু এ বছর তরমুজের ফলন ভালো হলেও বাজারজাতো করতে পারছেন না। বেশির ভাগ তরমুজ জমিতে পচতে শুরু করেছে। এই এলাকায় প্রায় ৩০০-৪০০ বিঘে জমিতে তরমুজ চাষ হয় প্রতি বছর। গত দুদিন ধরে কুড়মি সমাজের রেল ও পথ অবরোধ শুরু হয়েছে জঙ্গলমহল(Jangalmahal) জুড়ে।

ফলে কলকাতার(Kolkata) দিক থেকে তরমুজ পাইকাররা এই এলাকায় আসতে পারছেন না। অবরোধের মুখে পড়তে হচ্ছে পাইকারদের। চাষিরা জানাচ্ছেন, এই সময় মুসলিম সম্প্রদায়ের রমজান মাস ও বিভিন্ন পূজা-পার্বণ হয়ে থাকে।তাই ভালো দামে তরমুজ বিক্রি হয়। চাষের খরচের পাশাপাশি চাষীরা দুটো পয়সা হাতে পান। লাভবান হন তাঁরা। কিন্তু এবার আর লাভের আশা দেখছেন না তাঁরা। চাষের জমিতেই পড়ে আছে তরমুজ।কেনার লোক নেই। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। বিঘের পর বিঘে জমিতে তরমুজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

যে সমস্ত চাষীরা ধার দেনা করে তরমুজ চাষ করেছেন, তাঁরা এবার সেই টাকাও তুলতে পারবেন না বলে জানিয়েছেন। চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের কপালে। কবে উঠবে কুড়মিদের অবরোধ তার দিকেই তাকিয়ে আছেন এই এলাকার তরমুজ চাষীরা। যদিও কোনো কোনো চাষী জানাচ্ছেন ,এক সপ্তাহের মধ্যে যদি ফসল বিক্রি না হয় তাহলে সেই তরমুজ জমিতেই পচে যাবে।

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা