জাঙ্গিপাড়ার নাবালিকা খুনে কোন ধর্ষণ হয়নি জানালেন পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি, জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়ার নাবালিকা খুনের ঘটনায় চার যুবককে রবিবার গভীর রাতে হরিপাল থেকে গ্রেপ্তার করার পরে নতুন মোড় নিল খুনের ঘটনা। এদিন হুগলির পুলিশ সুপার (SP)অমনদীপ বলেন, গত ৫ তারিখ জাঙ্গিপাড়ায় যে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে তাতে তার ময়না তদন্তে কোন ধর্ষণের প্রমান পাওয়া যায় নি।

পাশাপাশি পুলিশ সুপার এও বলেন, ঘটনার দিন মেয়েটি তার প্রেমিকের সাথে একটি পুকুর পাড়ে দেখা করতে গেলে, তার প্রেমিক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বললে কোন ভাবেই সে রাজি হয় না। এমন সময় ঘটনাস্থলে পৌছায় ওই প্রেমিকের আরো তিন বন্ধু(Friend)। তারাও জোর করলে মেয়েটি বাঁধা দিলে পুকুরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলে, সেই জলেই ডুবে তার মৃত্যু হয়। তবে তার গায়ে কোন রকম আঘাতের চিহ্ন নেই পাশাপাশি পায়ে একটি আঘাতের চিহ্ন(Injury Mark) রয়েছে যা পড়ে গিয়ে লাগতে পারে বলে অনুমান পুলিশ সুপারের।

এদিন ধৃতদের শ্রীরামপুর আদালতে (Sreerampore Court)হাজির করা হয়।  হুগলি গ্রামিনের পুলিশ সুপার অমনদীপ বলেন, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দুরে বিশেষ সুত্রে খবর পেয়ে হরিপাল থানার একটি এলাকা থেকে এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।নাবালিকা খুনের ঘটনায় যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকে নাবালক(Minor) এবং একজন নিহত নাবালিকার দূর সম্পর্কের আত্মীয়। তবে নিহত ওই মেয়েটির সঙ্গে থাকা সাইকেল এখনো উদ্ধার হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার আশ্বাস দেন, নিহতের পরিবারের সঙ্গে জাঙ্গিপাড়া থানার যে পুলিশ কর্মীরা খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত করছেন একজন ডি এস পি(DSP) পদমর্যাদার অফিসার । খুব শীঘ্রই সেই রিপোর্ট জমা পরার পর সংশ্লিষ্ট জাঙ্গিপাড়া(Jangipara) থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR