চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:পুরুলিয়া জেলার ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান ।কাশ্মীরে জঙ্গী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ঝালদার(Jhalda) হুসেন্ডি জামা মসজিদে।মসজিদ থেকে স্লোগান উঠল পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। নামাজ পাঠের পূর্বে ঝালদার হুসেন্ডি জামা মসজিদে(Mosque) কাশ্মীরে জঙ্গী হানায় নিহত ভারতীয় ও সেই ঘটনায় ঝালদার বাসিন্দা কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের মনীশ রঞ্জন মিশ্রার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বলে জানান, শেখ রহিম শেখ আবু ও শেখ জামিল ।

এবিষয়ে মসজিদের মৌলবি মোহাম্মদ আদিল হুসেন ও সমাজসেবী শেখ হুসেন আহাম্মদ জানান, কয়েকদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গীদের হামলায় ভারতীয় নিরীহ পর্যটক যার মধ্যে ঝালদার আমাদের কাছের ও খুব পরিচিত মনীশ রঞ্জন মিশ্রা সহ কাশ্মীরের একজন বাসিন্দা শহীদ হয়েছেন ।তার আমরা তীব্র নিন্দা করছি ও তাদের আত্মার শান্তি কামনা করি । আমরা মনীশের পরিবারের পাশে আছি।

সাথে সাথে ভারত সরকারের কাছে আবেদন যাতে এই ঘটনার শক্ত হাতে মোকাবেলা হয়। যাতে পাকিস্তান উচিত শিক্ষা পায়।আমরা ভারত সরকারের পাশে আছি ও শহীদ পরিবারের পাশে আছি । ভবিষ্যতেও থাকবো।কাশ্মীর থেকে ঝালদা সর্বত্র সংখ্যালঘু মানুষজন পেহেলগাঁওয়ের হামলার ঘটনায় রীতিমতো প্রতিবাদে সোচ্চার হয়েছে। প্রতিবাদ মিছিল করে, তারা গর্জে উঠেছে। প্রত্যেকে এই নারকীয় হত্যার ঘটনায় সরব হয়েছেন। কেন্দ্রের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সকলে।নিহতদের আত্মার শান্তি কামনায় সংখ্যালঘুরাও প্রার্থনা জানিয়েছেন ওপরওয়ালার কাছেনিহতদের আত্মার শান্তি কামনায় সংখ্যালঘুরাও প্রার্থনা জানিয়েছেন ওপরওয়ালার কাছে

Published by:

Share Link:

More Releted News:

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ