গোপীবল্লভপুরে শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন অজিত মাহাত

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল ব্লকের কুলটিকরি অঞ্চলের বালিগেড়িয়া শীতলা মন্দিরে পুজো দিয়ে সোমবার নির্বাচনী প্রচারের শুভ আরম্ভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাত(Ajit Mahato)। পুজো দিয়েই তিনি জোরকদমে প্রচারে নেমে পড়েন এবং ইতিমধ্যেই গোটা বিধানসভা জুড়ে তাঁর প্রচারের গতি বাড়াচ্ছেন তিনি।সূত্রের খবর, অজিত মাহাত ইতিমধ্যেই প্রায় প্রতিটি অঞ্চলে অন্তত একবার করে প্রচার ও জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করেছেন। অন্যদিকে, গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী এখনও সব এলাকায় পৌঁছাতে পারেননি বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলীয় গোষ্ঠী দ্বন্দ্বের কারণে বিজেপির বহু নেতা – কর্মী এখনও প্রচার ময়দানে সক্রিয়ভাবে নামেননি বলেও অভিযোগ উঠছে।

এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী অজিত মাহাত প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি গোটা বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন। তাঁর প্রচারের ধরনেও রয়েছে অভিনবত্ব ।কখনও বাইকে, কখনও ট্র্যাক্টরে, আবার কখনও পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি।অজিত মাহাত যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই মানুষের ব্যাপক সাড়া মিলছে। জনসমাগম এবং সমর্থনের এই চিত্র গোপীবল্লভপুরের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। অপরদিকে,রবিবার নাম ঘোষনা হয়েছে। আর তারপরই প্রচারে নেমে গেছেন ঝাড়গ্রাম বিধানসভার(Jhargram Assembly) কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে।

বর্তমানে জাতীয় কংগ্রেসের দলীয় শক্তি জঙ্গলমহলে সীমিত। কিন্ত ইচ্ছাশক্তি অফুরন্ত। তাই নাম ঘোষনার সাথে সাথে সীমিত শক্তি নিয়েই প্রচারে নেমে পড়েন পেশায় শিক্ষক প্রসেনজিৎ বাবু। শুরু থেকে জঙ্গলমহলে যে কজন কংগ্রেস করেন তার মধ্যে অন্যতম প্রসেনজিৎ দে। অন্যদলের একাধিক নজরকাড়া প্রলোভন থাকলেও নিজের দল ছেড়ে অন্য দলে নাম লেখান নি তিনি। সীমিত শক্তিকে পুঁজি করে তাই বারবার লড়াই এর ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ফলে প্রায় শূন্যে পরিনত হওয়া কংগ্রেস দলে এখন আবার কিছু কর্মী সমর্থক ফেরাতে পেরেছেন তিনি।সোমবার সকালে সব্জি বজারকেই প্রচার স্থল হিসেবে বেছে নেন প্রসেনজিৎ বাবু। সকালে বাজারে আসা মানুষদের এবং ব্যাবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। ভোটের ফল যাই হোক শিক্ষকের সাথে কুশল বিনিময় করলেন বাজারে উপস্থিত মানুষজন।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ