জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রামের বৃন্দাবনপুর গ্রামে রবিবার হাতি নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক(MLA Jhargram) লক্ষ্মীকান্ত সাউ, গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো, মুখ্য বনপাল (পশ্চিম চক্র) এস কুনালডাইভেল এবং ঝাড়গ্রামের বিভাগীয় বনাধিকারিক উমর ইমাম সহ বন দফতরের একাধিক আধিকারিক।

মূলত জঙ্গলমহলে ক্রমবর্ধমান হাতি ও মানুষের সংঘাতের ঘটনা মাথায় রেখেই এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে হাতির(Elephant) হানায় একাধিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা যেমন ঘটছে, তেমনই বিভিন্ন জায়গায় হাতির মৃত্যুর ঘটনাও সামনে আসছে। পাশাপাশি ঘরবাড়ি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।অনুষ্ঠানে গ্রামবাসীদের হাতির গতিবিধি সম্পর্কে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। বন দফতরের(Forest Department) পক্ষ থেকে জানানো হয়, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে পোস্টার লাগানো, মাইকিং করা এবং নিয়মিত প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করা হবে। বিশেষ করে যে এলাকায় হাতির দল রয়েছে, সেই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অযথা জঙ্গলের হাতিকে বিরক্ত না করার আবেদনও জানানো হয়।বিধায়ক লক্ষ্মীকান্ত সাহু বলেন, হাতি দেখলেই অনেক মানুষ কৌতূহলবশত ছুটে যাচ্ছেন। এর ফলে হাতিও প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই হাতি থাকবে, জঙ্গল থাকবে, মানুষও থাকবে, কিন্তু মানুষকে হাতির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সেই সচেতনতার বার্তা দিতেই আজকের এই কর্মসূচি।

তিনি আরও জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য একটি টোল ফ্রি নম্বর চালুর বিষয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে কোনও সমস্যা হলে দ্রুত বন দফতরের সঙ্গে যোগাযোগ করা যায়।অন্যদিকে, বিধায়ক রাজেশ মাহাতো(MLA Rajesh Mahato) বলেন, জঙ্গলমহলে হাতির হামলায় বহু মানুষের প্রাণ গিয়েছে, আবার অনেক হাতিরও মৃত্যু হয়েছে। মানুষ ও বন্যপ্রাণী যাতে সহাবস্থানে থাকতে পারে, সেই চেষ্টাই আমাদের করতে হবে।তবে এই প্রসঙ্গে বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। রাজেশ মাহাতোর অভিযোগ, অনেক সময় দেখা যায় হাতির দল দীর্ঘক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে থাকলেও বন দফতরের কর্তাদের দেখা মেলে না। ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পড়েন। বন দফতরের এই খামতিগুলি মেটানোর জন্য আবেদন জানান জঙ্গলমহলের বিধায়করা।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক