ঝাড়গ্রামে আড়াই দিন ধরে পড়ে থাকা গাছ সরালেন বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: প্রায় আড়াই দিন ধরে রাস্তার উপর পড়ে থাকা একটি বড় গাছ ঘিরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। অবশেষে সেই গাছ নিজের হাতে কেটে রাস্তা পরিষ্কার করলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ(BJP Candiadte Laxmikanta  Shaw)।লোধাশুলি থেকে ঝাড়গ্রাম(Jhargram) হয়ে বাঁকুড়া(Bakura) যাওয়ার অত্যন্ত ব্যস্ত পাঁচ নম্বর রাজ্য সড়ক ,ঝাড়গ্রামের নোহরখালের পাশে ঝড়ে একটি বড় গাছ ভেঙে পড়েছিল। গত আড়াই দিন ধরে গাছটি রাস্তার উপরেই পড়ে থাকায় ভারী যানবাহন থেকে শুরু করে নিত্যযাত্রীদের পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল।

যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় গাছ পড়ে থাকলেও স্থানীয় প্রশাসন বা ঝাড়গ্রাম পুরসভার পক্ষ থেকে তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছিল।এই পরিস্থিতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ – এর। এরপর তিনি আর দেরি না করে নিজের সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে নেমে পড়েন। নিজে হাতে কাটারী নিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন এবং শেষ পর্যন্ত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এ প্রসঙ্গে লক্ষীকান্ত সাউ ক্ষোভ প্রকাশ করে বলেন, আড়াই দিন হয়ে গেল, প্রশাসনের কোনো নজর নেই। তারা ভোট নিয়েই ব্যস্ত। আমি এই এলাকার বাসিন্দা, এই রাস্তা আমারও। মানুষের অসুবিধা দেখে বন্ধুদের নিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিলাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।উল্লেখ্য, ভোটের সময় বিভিন্ন প্রার্থীদের নানা ধরনের জনসংযোগ কর্মসূচি দেখা গেলেও ভোট পরবর্তী সময়ে এভাবে সরাসরি মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসার ঘটনা বিরল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন, যে কাজ প্রশাসনের করার কথা, তা নিজে হাতে করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপি প্রার্থী লক্ষিকান্ত সাউ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?