Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সারা বাংলার মতো এবার বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলেও বইল গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। ফল প্রকাশের পর থেকেই ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলে(Jangalmahal) বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আনন্দে মেতে ওঠেন জঙ্গলমহলের সাধারণ মানুষও।শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ(Oath) গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঝাড়গ্রাম শহরেও দেখা গেল উৎসবের আবহ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশিতে বিজেপি কর্মী সমর্থকেরা ঝাড়গ্রাম মেন রোড এলাকায় প্রায় ৬ হাজার লাড্ডু ও ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন পথচলতি মানুষের মধ্যে।

বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, ঘরের ছেলে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী(CM)হলেন। তাই স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত। দীর্ঘদিন জঙ্গলমহল উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। এবার মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় জঙ্গলমহল আর পিছিয়ে থাকবে না।শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হওয়ায় খুশির আবহ এখন গোটা জঙ্গলমহল জুড়ে। এক সময় গামছা ঢাকা মুখগুলির আতঙ্কে সিঁটিয়ে থাকা জঙ্গলমহল খুশির আনন্দে টগবগ করে ফুটছে। চারদিকে বাজছে গান। উড়ছে গেরুয়া আবির। উন্নয়নের স্বপ্ন নিয়ে আশায় মুখ বাঁধছেন জঙ্গলমহলের খেটে খাওয়া আদিবাসী মানুষগুলি।

অন্যদিকে,মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসে মাতলেন পুরাতন মালদার(Old Malda) বিজেপি কর্মী-সমর্থকরা। শনিবার পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি ধানহাট পালপাড়া এলাকায় টিভি স্ক্রিনের মাধ্যমে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতেই কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, যুব নেতা সোমনাথ প্রসাদ, বিজেপি নেত্রী জয়ন্তী মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। শপথ বাক্য পাঠের মুহূর্তে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।পাশাপাশি ঝালমুড়ি ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন কর্মী-সমর্থকেরা।

পদ্মফুলে ভোট দেওয়ায় বিজেপি কর্মীর মাথায় কাটারির কোপ , মহিলাদের শ্লীলতাহানি

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

‘বাবা হিসেবে গর্বিত’, শুভেন্দুর শপথ গ্রহণের পরে বললেন শিশির অধিকারী

মুঘল সাম্রাজ্যের পতন হল বাংলায়, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য অর্জুনের

বিজয়ের মুখ্যমন্ত্রী হতে দেরি হওয়ায় ভরা সভায় গায়ে আগুন দিলেন টিভিকে কর্মী

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ, বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের ‘বস’?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন