ঝাড়গ্রামের জামবনিতে পানীয় জলের তীব্র সংকট

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বিকল সাবমার্সিবল, পানীয় জলের সংকট ঝাড়গ্রামের(Jhargram) জামবনির গ্রামে। কুয়োর জল খেয়ে বাড়ছে পেটের অসুখ।গত তিনমাস ধরে বিকল সাবমার্সিবিল। পানীয় জলের সংকট তৈরি হয়েছে গ্রামে। অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা কুয়োর ঘোলা জল পান করছেন। আর এই কুয়োর জল খেয়ে গ্রামের ছোট বড় প্রায় সবারই কম বেশি পেটের অসুখ হচ্ছে বলে অভিযোগ।

এই ঘটনা জামবনি ব্লকের গিধনি অঞ্চলের ফাগুয়াশোল গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে প্রায় পঁয়ত্রিশটি ঘর রয়েছে। গ্রামে যে সাবমার্সিবিল থেকে পানীয় জল সংগ্রহ করতেন বাসিন্দারা। সেটি প্রায় তিন মাস আগে বিকল হয়ে গিয়েছে। তাই বাসিন্দারা বাধ্য হয়ে কুয়োর ঘোলা জল পান করছেন। গ্রামবাসীদের অভিযোগ, কুঁয়োর জল প্রায় পঞ্চাশ ফুট নিচে। খুবই কষ্ট করে জল তুলতে হয়। এই কুয়োর জল দিয়েই রান্না, বাসন মাজা, কাপড় কাচা- সহ প্রয়োজনীয় সব কাজ করতে হয়।

বাসিন্দা চন্দনি হাঁসদা, মালতী হাঁসদা, রূপালি হাঁসদা, বিরাম হাঁসদারা বলেন, “আমাদের একটাই আর্জি গ্রামের পানীয় জলের ব্যবস্থা করা হোক।” তীব্র গরমের আবহাওয়া এগিয়ে আসছে। তার আগে পানীয় জলের সমস্যা মিটলে ওই গ্রামের ৩৫টি পরিবার হাফ ছেড়ে বাঁচেন।এখন দেখার বিষয়ে ওই গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে স্থানীয় পঞ্চায়েত অতি দ্রুত কি ব্যবস্থা গ্রহণ করে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য