টি টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার লজ্জার ইতিহাস গড়লেন সাকিব আল হাসান-লিটন দাসরা। মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই মার্কিন  যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেলেন। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ৩ বল বাকি থাকতে হাতে ৫ উইকেট নিয়ে জিতে যান ক্যারি অ্যান্ডারসনরা। সেই সঙ্গে ইতিহাসও গড়েন। টেস্টখেলুড়ে কোনও দেশের বিপক্ষে এটি আমেরিকার দ্বিতীয় জয়। এর আগে একমাত্র জয়টি এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে।

আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছেন সাকিব আল হাসানরা। আর প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন লিটন দাস। জীবন ফিরে পেয়েও তিনি করেন মাত্র ১৪ রান। সৌম্য সরকারের করেন ২০। ১১বলে ৩ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ বলে ৬ রান করে ফিরে যান সাকিবও। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয় জুটি বেঁধে দলকে লজ্জার হাত থেকে বাঁচান। দুজনে ৬৮ রান যোগ করেন। মাহমুদুল্লাহ ফেরেন ৩১ রান করে। ইনিংসের শেষ বলে আউট হন তাওহিদ হৃদয় (৫৮)। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ।

জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খুব একটা ভাল শুরু করতে পারেনি আমেরিকা। মোনাঙ্ক পটেল আউট হন ১০ রানে। ২৭ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এর পরে স্টিভেন টেলর ও আন্দ্রিয়েস গুস জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। টেলর ২৮ এবং গুস ২৩ রান করে সাজঘরে ফেরেন। অ্যারেন জোন্স (৪) ও নীতীশ কুমার (১০) দ্রুত ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে যায় আমেরিকা। কিন্তু সেই চাপ কাটিয়ে দলকে জয় এনে দেন ক্যারি অ্যান্ডারসন ও হরমীত সিং। দুজনে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলেখেলা করে ২৮ বলে ৬২ রান যোগ করেন। ২৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। আর ১৩ বলে ৩৩ রান করেন হরমীত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে