বসিরহাটে তৃণমূলের মিছিলে আইএসএফের সশস্ত্র হামলা, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট ও নন্দীগ্রাম:তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ।বসিরহাট(Bashirhat) লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিনাখার আটপুকুর অঞ্চল তৃণমূলের কার্যকারী সভাপতি মিরাজুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। আটপুকুর থেকে এই মিছিল বিথারী এলাকায় যেতেই এলাকার বেশ কিছু আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের মিছিলে হামলা চালাই বলে অভিযোগ।

ঘটনায় হালিম সরদার, আইয়ুব সরদার, সাদ্দাম মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল এর কর্মী সমর্থকরা আহত হন। তৃণমূলের অভিযোগ আইএসএফ আশ্রিত দুষ্কৃতি সেলিম মোল্লা, সালা ঢালি, শরিফুল ঢালী সহ বেশ কয়েকজন তৃণমূলের মিছিলে হামলা চালায়।এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বোমাবাজি মারধর এবং গাড়ি ভাঙচুর এর অভিযোগ।

বুধবার নন্দীগ্রামে(Nandigram) রয়েছে অভিষেক ব্যানার্জির সভা। নন্দীগ্রামে বোমাবাজি মারধর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ নন্দীগ্রামের কালীচরণপুর খড়িপুকুর এলাকায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসের ওপরে অতর্কিত আক্রমণ করে বিজেপি। চন্দ্রশেখর যখন বাড়ি যাচ্ছিলেন, সেই স্থানে বিজেপির কিছু কর্মী সমর্থক দাঁড়িয়ে ছিলেন, তারা গাড়িতে তুলে মারধর শুরু করে।

পরে পুলিশ তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বিজেপির অভিযোগ, গড় চক্রবেড়িয়া(Garchakraberia ) অঞ্চলে প্রশাসনের অনুমতিক্রমে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়েছিল। সেই সময় তাদের উপর আক্রমণ করে কিছু দুষ্কৃতি। সেই সময় তারা প্রশাসনের কাছে গেলে দুষ্কৃতিরা তাদের উপর বোমা ছোড়ে বলে অভিযোগ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী