উৎসবের মেজাজে জঙ্গলমহল, রাত পোহালেই মিছিলে পা মেলাবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:রাত পোহালেই ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো(MLA Khagen Mahato)। মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে বিধায়ক। ২ দিনের ঝাড়গ্রাম সফরে আগামীকাল ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ভাষা আন্দোলনের সমর্থনে ঝাড়গ্রাম শহরে ঐতিহাসিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঐদিন পদযাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখবেন। এরপর ঝাড়গ্রামের রাজবাড়ীর টুরিস্ট কমপ্লেক্স রাত্রিযাপন মুখ্যমন্ত্রী(CM)। পাশাপাশি দ্বিতীয় দিন ৭ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে(Jhargram Stadium) বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

আর সেই মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে পরিদর্শন করলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। গোপীবল্লভপুরের বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো বলেন,“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে আসছেন—এই খবরে গোটা ঝাড়গ্রাম(Jhargram) এখন উৎসবের আমেজে মেতে উঠেছে। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। গত দু’দিন ধরে আমি রাস্তায় রয়েছি, মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখছি। কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে মুখ্যমন্ত্রীর সভায় অংশগ্রহণে কোনো তৃণমূল কর্মী বা সমর্থককে কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয়।”

গোটা জঙ্গলমহল জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। চলছে, টহলদারি। বুধবার মুখ্যমন্ত্রীর মিছিলের সময় ভোটার জঙ্গলমহলের পথে থাকবে ড্রোনের(Drone) কড়া নজদারি। তিন কিলোমিটার পথ জুড়ে কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছে নিরাপত্তার বেষ্টনী গড়ে তুলতে।বুধবার বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে জঙ্গলমহলে যে তিন কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদ মিছিল ঐতিহাসিক রূপ নেবে। রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ঝাড়গ্রামে জড়ো হতে শুরু করেছে।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ