খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভক্তি ও জনসংযোগ এক সুতোয়। খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ।গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য মেনে ভক্তি ও জনসংযোগের এক মেলবন্ধন দেখা গেল খাটখুরা গ্রামে(Khatkhura Vilalge)। সেখানে আয়োজিত বার্ষিক হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে হরি নামে মেতে উঠলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ।প্রতি বছরের মতো এবারও খাটখুরা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে অধিবাস ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। উৎসবের পৌঁছান ঝাড়গ্রামের বিধায়ক। অনুষ্ঠান প্রাঙ্গণে পৌঁছালে গ্রামবাসীরা তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।

বিধায়ক মহাপ্রভুর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এলাকার সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।হরিনাম সংকীর্তনে উপস্থিত হয়ে বিধায়ক কেবল পুজো-অর্চনাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি নিজের হাতে খোল তুলে নেন। কীর্তনের তালে খোল-করতালের সুরে ভক্তদের সাথে কিছুটা সময় কাটান বিধায়ক। এরপর প্রাঙ্গণে উপস্থিত পুণ্যার্থী ও সাধারণ গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলেন তিনি। গ্রামের মানুষ তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়নের নানা দিক বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং আগামী দিনে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এই বিষয়ে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ(MLA Laxmikanta Shaw) জানান, “হরিনাম সংকীর্তন আমাদের বাংলার এক পবিত্র ঐতিহ্য, যা মানুষকে জাতপাত নির্বিশেষে এক সুতোয় বেঁধে রাখে। আজ এই পুণ্যভূমিতে এসে গ্রামবাসীদের সাথে সামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাঁদের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। এই ধরনের ধর্মীয় ও সামাজিক উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও বাড়িয়ে তোলে।”উৎসবে বিধায়কের এই সহজ সরল উপস্থিতি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সাবলীলতাকে সাধুবাদ জানিয়েছেন খাটখুরা গ্রামের বাসিন্দারা। এদিনের এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বহু পুণ্যার্থী উপস্থিত ছিলেন। উৎসবকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে এখন আনন্দের পরিবেশ।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক