নয়াগ্রামে বিজেপির প্রার্থী নিয়ে বিতর্ক, এলাকায় একাধিক পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ঘিরে বিতর্ক তীব্র হচ্ছে। শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের গোপীবল্লভপুর বাজার এলাকায় একাধিক পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সাদা কাগজে কালো কালিতে ছাপানো ওই পোস্টারগুলিতে লেখা ছিল— “নয়াগ্রাম বিধানসভার প্রার্থী অমিয় কিস্কুকে(Amiyo Kisku) মানছি না, মানবো না”। পোস্টারের নিচে উল্লেখ করা হয়েছে— “নয়াগ্রাম বিধানসভার বিজেপি কর্মীবৃন্দ ও জনসাধারণ”। এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পোস্টারই প্রমাণ করছে বিজেপির অন্দরে গভীর কোন্দল রয়েছে। দলের নেতাদের কথায়, প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় স্তরে অসন্তোষ দানা বেঁধেছে। যারই বহিঃপ্রকাশ এই পোস্টার(Poster)। তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসুন ষড়ঙ্গী বলেন, “আমাদের দল সারা বছর মানুষের পাশে থাকে, তাই মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে। যাদের পাশে মানুষ নেই, তারাই নানা অজুহাত দিচ্ছে। এই ঘটনা বিজেপির নিজেদের ভেতরের দ্বন্দ্বই সামনে এনে দিয়েছে।” উল্লেখ্য, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন শিক্ষক অমিয় কিস্কু।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন তিনবারের বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু(Dulal Murmu)। স্থানীয়দের একাংশের মতে, অভিজ্ঞতা ও সংগঠনগত শক্তির দিক থেকে দুলাল মুর্মুই এগিয়ে রয়েছেন। শুক্রবার সকালের দিকে বাজার এলাকায় পোস্টারগুলি নজরে আসতেই দ্রুত তা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে নয়াগ্রাম বিধানসভা এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম

‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে কালঘাম ছুটল মেসিদের

ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে