এই মুহূর্তে

ঝাড়গ্রামে চাষের জমিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের মানিকপাড়া ৭ নং অঞ্চলের ভেটলি গ্রামের চাষের জমিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রবিবার সকালে। কি করে মৃতদেহটি ওই চাষের জমিতে এল তাঁর উত্তর খুঁজছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহটিকে ভালোভাবে পরীক্ষা করে এবং তাঁর ছবি তুলে তারপর ময়না তদন্তের জন্য পাঠানো হয়।মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দাস(Rabindra Das)। তিনি জয়পুরের(Jaypur) শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি সাঁকরাইলের(Sankrail) কাটনিমারার বাসিন্দা ছিলেন এবং শ্বশুরের জমিতে চাষবাস করতেন। প্রচুর মদ্যপান করতেন বলে জানা গেছে। গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন।

কিন্তু আর রাতে বাড়ি ফেরেননি। রবিবার সকালে তার মৃতদেহ চাষের জমিতে উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে কখন ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছিল এবং রাতে কাদের সঙ্গে সে মদ্যপান করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ময়না তদন্তেই রিপোর্ট হাতে পাওয়ার পর এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা জানতে পারবে পুলিশ। স্বাভাবিক মৃত্যু নাকি খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে জায়গায় মৃতদেহ উদ্ধার হয়েছে সেই এলাকায় কোন সূত্র পাওয়া যায় কিনা তার জন্য তল্লাশি চালায় পুলিশ।

সারারাত মৃতদেহ ওখানে কিভাবে পড়েছিল এবং রাতে চাষের জমিতে ওই ব্যক্তি কেন গিয়েছিল তার উত্তর খুঁজছে পুলিশ। রবিবার সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় শোরগোল পড়ে যায়। পরে সেখানে এসে ওই ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজন তাদের জামাই এর মৃতদেহ বলে শনাক্ত করেন। প্রচুর মানুষের ভিড় হয় সেখানে। মৃত্যুর কারণ কি জানতে চান সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ