কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্য জুড়ে ব্লক স্তরে চলে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচী। তেমনই ঝাড়গ্রাম জেলা জুড়ে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতিবাদ করে তৃণমূল কর্মীরা। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের আতাহাডি, গোপীবল্লভপুর-২নং ব্লকের বেলিয়াবেড়া চাঁদনী চক, নয়াগ্রাম ব্লক, বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় এসআই চক সহ একাধিক স্থানে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচী৷  

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ পাওনা নিয়েই মূলত বিক্ষোভ। আবাস যোজনার বকেয়া টাকা, একশো দিনের কাজের টাকা বকেয়া নিয়ে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচীগুলিতে উপস্থিত ছিলেন ব্লক স্তরের তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তাঁরা।

শুধু জেলাস্তরে নয় খোদ শহর কলকাতার একাধিক স্থানে একই দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল। মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী  ব্রাত্য বসু, মন্ত্রী সুজিত বসু সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমেছে। দীর্ঘদিন ধরে বাংলার শাসকদল বকেয়া অর্থ পাওনার দাবি করেছে। তাতেও টনক নড়েনি কেন্দ্রের। এবার পথে নেমে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ রাজ্যের শাসক দলের।   

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে