জামদাতে মুখ্যমন্ত্রীর সভার আগে সাজ সাজ রব, উৎসবের মেজাজে জঙ্গলমহল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: শনিবার ঝাড়গ্রামে নির্বাচনী সভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে এখন উৎসবের মেজাজ ঝাড়গ্রামের জামদাতে(Jhargram Jamda)। জামদা সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রীর(CM) এই জনসভাকে সফল করতে কোমর বেঁধে নেমেছে শাসক দল। বিরোধীদের ‘বহিরাগত’ তকমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা জঙ্গলমহলের মানুষের মনে কতটা প্রভাব ফেলবে, তার উপর নির্ভর করছে এই বিধানসভার ভাগ্য।জামদার এই মাঠ থেকেই জঙ্গলমহলের মানুষের আবেগ ছুঁয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিরোধীদের কড়া জবাব দেবেন বলেই আশাবাদী ঘাসফুল শিবির।

এখন কেবল অপেক্ষা নেত্রীর ওই জনসভায় আগমনের। অন্যদিকে, ঝাড়গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ। ‘পুরসভা আছে না নেই?’ প্রশ্ন তুললেন প্রার্থী।ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ-এর প্রচারের কেন্দ্রে উঠে এল শহরের বেহাল পরিকাঠামো। শুক্রবার ঝাড়গ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে এলাকার দুর্দশা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিকাশি নালা থেকে শুরু করে রাস্তাঘাট— সব ক্ষেত্রেই পুরসভার অবহেলার অভিযোগ তুলে সরব হন তিনি।এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

বাসিন্দারা তাঁর কাছে পানীয় জলের সমস্যা এবং রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানান। প্রার্থী অভিযোগ করেন যে, শাসক দল কেবল ভোটের সময় মানুষের কথা ভাবে। কিন্তু ভোট মিটে গেলেই উন্নয়নের কাজ থমকে যায়।তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন যে, ঝাড়গ্রামের মানুষ এই ‘অপশাসনের’ যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাঁর দাবি, ১৫ বছর ক্ষমতায় থেকেও যারা নূন্যতম নিকাশি ব্যবস্থাটুকু করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১