ঝুপখালিতে তপন ভূঁইয়াকে গ্রেফতারের দাবিতে মহিলাদের মিছিল

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালির ২ নম্বর ব্লকের বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালিতে(Jhupkhali) শনিবার সকালে উত্তেজনা দেখা দেয়।ঘটনাস্থলে পুলিশ যায় ।
তপন ভূঁইয়াকে গ্রেফতার করতে হবে । গ্রামবাসীদের অভিযোগ, তপন ভূঁইয়া বিভিন্ন সরকারি কাজে কাট মানি নিয়েছেন গ্রামবাসীদের কাছ থেকে। আবাসের টাকা নিয়েছেন, ১০০ দিনের টাকা নিয়েছেন, জমি কেড়েছেন এলাকার মানুষের কাছ থেকে। সেই তপন ভূঁইয়াকে গ্রেফতার করতে হবে এই দাবি তুলেই গ্রামের মানুষ মিছিল করে অভিযোগ জমা দিতে যান পুলিশ অভিযোগ কেন্দ্রে । গ্রামের মহিলারা মিছিল করে যান যেখানে অভিযোগ কেন্দ্র রয়েছে সেখানে। এদিকে,আইএস এফ নেত্রী যুবি সাহাকে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় আইএসএফ কর্মীদের বিক্ষোভ ।তাদের দাবি নিঃস্বার্থে জুবি সাহাকে মুক্তি দিতে হবে । হাতে ছবি নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সন্দেশখালিকান্ডে পুলিশের জালে ফের আইএসএফ(ISF) নেত্রী ।নিউটাউন(Newtown) থেকে গ্রেপ্তার।

শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাঁকে।উত্তর ২৪ পরগনার বসিরহাট সন্দেশখালি দু ‘ নম্বর ব্লকে হিংসায় প্ররোচনা দেওয়া বেআইনি জমায়েত অশান্তি উস্কানি অভিযোগে আই এস এফ রাজ্য কমিটি সদস্য তথা নেত্রী জুবি সাহাকে। গ্রেফতার করে সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) পুলিশ। শুক্রবার ভোরবেলা নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে যুবিকে গ্রেফতার করে। শুক্রবারই তাকে বসিরহাটে মহকুমা আদালতে পেশ করা হয়। দশ দিনের পুলিশের আবেদন চেয়েছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি কান্ডে এই নিয়ে দুই আইএসএফ নেত্রী গ্রেপ্তার হলো। এর আগে জেলিয়াখালি পাখিরালয় থেকে আয়েশা বিবিকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তিনদিন পুলিশ হেফাজতের পরে হাইকোর্টের নির্দেশে বসিরহাট মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে। শুক্রবার ফের যুবিকে গ্রেফতার করা হয়। সন্দেশখালিকান্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ(ISF) নেত্রী নাতাশা খান এর নিউটাউন এর বাড়িতে পুলিশ যায়। নিউটাউনের সিসি ৭, বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর ও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান হয়।পুলিশ সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ নাতাশা খান, জুবি সাহা, শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের পুলিশ যৌথভাবে এসে উপস্থিত হয় নিউ টাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে। তারা এই আবাসনের চার তলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায়। যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেয় নি। তিনি facebook লাইভ করে জানায়, তার ফ্ল্যাটে পুলিশ আসলেও তারা ইউনিফর্মে ছিলো না বা তাদের কাছে কোন সার্চ ওয়ারেন্ট ছিল না। তাই তিনি তাদেরকে নিজের ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। বাড়ির বাইরেই অপেক্ষা করেন পুলিশ আধিকারিকরা। এরপর ভোরবেলা মহিলা পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে ওই ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল