দালালরাজের অবসানে মমতার নির্দেশে বদলাচ্ছে জীবনশক্তি অ্যাপ

জীবনশক্তি অ্যাপকেই রীতিমত আপডেট করে জীবনশক্তি লাইভ অ্যাপে পরিণত করা হচ্ছে। আর সবটাই করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তদান মানে জীবনদান। তাই রাজ্যে নানান সময়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় নানা সরকারি ও বেসরকারি সংস্থার তরফে। পাশাপাশি প্রায় সব সরকারি হাসপাতালেই তৈরি করা হয়েছে ব্ল্যাড ব্যাঙ্ক(Blood Bank)। এছাড়াও রাজ্যের ছোটবড় অনেক শহরেই রয়েছে বেসরকারি ব্ল্যাড ব্যাঙ্ক। কিন্তু তারপরেও রক্তের প্রয়োজনে তা জোগাড় করতে গিয়ে কার্যত হিমসিম খেতে হয়। কাউকে কাউকে তো চূড়ান্ত ভোগান্তির মুখেও পড়তে হয়। এর প্রধান কারন যার যে গ্রুপের রক্ত(Blood Group) লাগবে তা ঠিক কোথায় কখন পাওয়া যাবে সেই সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য কারো কাছে না থাকা। এর পাশাপাশি দালালরাজ তো রয়েইছে। কার্যত কোন গ্রুপের রক্ত পেতে হলে কোথায় কখন যেতে হবে সেটা জানতে না পারার জন্যই হাসপাতালে আসা মানুষজন দালালদের খপ্পড়ে পড়েন। এই দালালরাজ পরিস্থিতির অবসান ঘটাতে ও আমজনতা যাতে রক্তের প্রয়োজনে কোথায় যাবেন সেটাব জানাতেই এবার জীবনশক্তি অ্যাপকেই(Jibanshakti App) রীতিমত আপডেট করে জীবনশক্তি লাইভ অ্যাপে(Jibanshakti Live App) পরিণত করা হচ্ছে। আর সবটাই করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে।  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জীবনশক্তি অ্যাপ চালু করেছেন। সেই অ্যাপে ২৪ ঘণ্টা অন্তর অন্তর তথ্য আপডেট করা হয়। ফলে ওই অ্যাপে থাকা তথ্য দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। দেখা যাচ্ছে কারও হয়তো ‘এবি’ গ্রুপের রক্তের প্রয়োজন। সে অ্যাপে থাকা তথ্য দেখে নির্দিষ্ট জায়গায় গিয়ে শুনল সেই গ্রুপের রক্ত শেষ হয়ে গিয়েছে। ফলে ওই ব্যক্তি তখন নির্দিষ্ট গ্রুপের রক্ত ঠিক কোথায় গেলে পাবেন সেটাই না জানতে পারতেন না বুঝতে পারতেন। আর সেই জায়গাতেই দেখা যেত ওই ব্যক্তি রক্তের সন্ধানে নেমে শেষে দালালের খপ্পড়ে পড়েছেন। এই অবস্থার অবসান ঘটাতেই জীবনশক্তি অ্যাপকে আপডেট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাপের সঙ্গে ব্লাড ব্যাঙ্ক ম্যানেজমেন্ট সিস্টেম(BBMS) বা বিবিএমএস-কে জুড়ে দেওয়া হবে। চলতি বছরের জুলাই মাসেই জীবনশক্তি অ্যাপ ‘জীবনশক্তি লাইভ অ্যাপ’ নামে চালু হতে চলেছে। সেই অ্যাপেই জানা যাবে বাড়ির কাছে কোন ব্লাড ব্যাঙ্কে কত গ্রুপের কত ইউনিট রক্ত আছে। শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে রক্তের পাঁচ অপরিহার্য পরীক্ষা, রোগীর বাড়ির লোকজনকে রক্তের রিকুইজিশন স্লিপ দেওয়া, ইত্যাদি প্রক্রিয়াতে ১০০ শতাংশ স্বচ্ছতা রাখতে রাজ্যজুড়ে ব্লাড ব্যাঙ্ক পরিষেবাকে ডিজিটাল করে তা এই অ্যাপের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখন জীবনশক্তি অ্যাপটি আপডেট করার কাজ চলছে। এবার থেকে ওই অ্যাপে প্রতি মুহূর্তের তথ্য মিলবে। থাকবে একদম রিয়েল টাইম তথ্য। সেই সঙ্গে রাজ্যের ৮৭টি সরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে ২০-২১টি ব্লাড ব্যাঙ্ককেও এই অ্যাপে জুড়ে দেওয়া হবে। ফলে ওই সব ব্ল্যাড ব্যাঙ্কের সব কাজই জীবনশক্তি লাইভ অ্যাপের মাধ্যমে জানা যাবে। জীবনশক্তি লাইভ অয়াপে দু’টি অংশ থাকবে। একটি সাধারণ মানুষের জন্য। অন্যটি স্বাস্থ্যভবন এবং ব্লাড ব্যাঙ্কের কর্মী, আধিকারিকদের জন্য। রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এই অ্যাপ মানুষের মোবাইলে থাকলে রাজ্যে রক্তের জন্য আর দালালদের ধরার প্রয়োজন হবে না। মানুষ নিজেই রক্তের জোগাড় করে নিতে পারবেন। কার্যত এই অ্যাপ রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে দালালরাজ অবসানের ক্ষেত্রে মমতার এক মাস্টারস্ট্রোক হয়ে উঠতে চলেছে।

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আগামী এক বছরে ১ কোটি পড়ুয়াকে এআই শেখানো হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?