এসআইআরের সমালোচনা করে নির্বাচন কমিশনের কোপে, জয়েন্ট বিডিও’‌র বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর পর্বে ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তারপরও ব্যাপক হারে বৈধ ভোটার যাঁরা তাঁদের নাম বাদ পড়েছে। আর তার জন্য মানুষ ক্ষেপে আছে নির্বাচন কমিশনের উপর। এখনও বহু বৈধ ভোটার রয়েছেন ধোঁয়াশায়। কারণ প্রথম দফার ভোটের যে ভোটার তালিকা তা ফ্রিজ করা হয়েছে। এই বিষয়ে নানা স্তরের মানুষ সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে চলেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় এসআইআর পর্ব নিয়ে সমালোচনা করে বসলেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন। আর তার জেরে সক্রিয় হয়ে উঠল নির্বাচন কমিশন। তাতেই এফআইআর দায়ের করা হল জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে।

এদিকে এই জয়েন্ট বিডিও’‌কে আগেই সাসপেন্ড করা হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করা হল থানায়। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করার জেরে এবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। আর খণ্ডঘোষ বিধানসভার রিটার্নিং অফিসার তথা বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক আজ জয়েন্ট বিডিও’‌র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় আবার নতুন করে শুরু হয়েছে শাসক–বিরোধী তরজা।

অন্যদিকে এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ কেউ নিজের মতামত দিতেই পারেন। সেটা তাঁর মৌলিক অধিকার। এবার যেন সেটাই কেড়ে নেওয়া হল বলে মনে করছেন অনেকে। জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ ও ৩৫৩(২) ধারায় মামলা দায়ের হয়েছে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে জয়েন্ট বিডিও’‌র ফেসবুক থেকে একটি সমালোচনা করে পোস্ট করা হয়। এটি নজরে আসার পরই তাঁকে সাসপেন্ড করা হয়। নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসক নিজে জয়েন্ট বিডিও’‌র বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের কপি এডিএম (নির্বাচন)–সহ প্রশাসনেরনানা মহলে পাঠানো হয়।

এছাড়া এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস তোপ দেগেছে। আর বিজেপিও ঘটনার সপক্ষে সওয়াল করেছে। সুতরাং রাজনৈতিক তরজা নির্বাচনী মরশুমে তুঙ্গে। এই বিষয়ে বিজেপি নেতা রামানন্দ মজুমদার বলেন, ‘‌প্রশাসনের এক শ্রেণির আধিকারিক ও কর্মীরা শাসকের দলদাসে পরিণত হয়েছে। এটা তারই জলজ্যান্ত প্রমাণ।’‌ পাল্টা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের বক্তব্য, ‘‌খণ্ডঘোষের জয়েন্ট বিডিওর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এটা সমর্থনযোগ্য নয়। বাংলার ক্ষেত্রে এসআইআর যেভাবে নির্বাচন কমিশন কার্যকর করেছে তাতে বাংলার মানুষের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এসআইআরের কাজ করতে গিয়ে জয়েন্ট বিডিও তা প্রত্যক্ষ করেছেন। বিবেকের দংশনে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে দুটো কথা বলেছেন। বলা হচ্ছে এটা সার্ভিস রুলের ব্রেক। সিইও নন্দীগ্রামে গিয়ে বিজেপির নেতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন। এটা কোন ধরনের নিরপেক্ষতা?’‌

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের