বঞ্চিত চাকরিপ্রার্থীকে মামলা করতে উৎসাহ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শনিবার শিলিগুড়িতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা জানান চাকরিপ্রার্থী। তাঁর কথা শুনে তাঁকে মামলা করার পরামর্শ দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক নির্দেশ দিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তাঁর নির্দেশে কেউ চাকরি হারিয়েছেন তো কেউ আবার চাকরি পেয়েছেন। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে এক বঞ্চিত চাকরিপ্রার্থী তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার কথা জানান বিচারপতিকে। চাকরিপ্রার্থীর কথা শুনে তাঁকে মামলা করার পরামর্শ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শনিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দেন। উত্তরবঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি এসেছেন শুনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন একজন বঞ্চিত চাকরিপ্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। ওই চাকরিপ্রার্থীর দাবি, ২০১২ সালে শিলিগুড়ির গয়াগঙ্গা চা বাগানের সেন্ট পিটার হাই স্কুলে হিন্দি শিক্ষিকা নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে নাম ছিল তাঁর। কিন্তু অভিযোগ, তাঁকে বাইরে রেখে দ্বিতীয় স্থানাধীকারীকে নিয়োগপত্র দেয় স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে মামলাও করেছেন বলে জানান। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রার্থীর অভিযোগ শোনার পর পরামর্শ দেন যেহেতু উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিষয় তাই তাঁর কিছু করার নেই। আইনজীবীর মাধ্যমে বিচারপতি বসুর সঙ্গে যোগযোগ করতে বলেন তিনি।

এদিন শিলিগুড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার।’ পাশাপাশি তিনি জানান, আমার কাজের ধরন একটু আলাদা। গরিব মানুষেরা যাতে সঠিক বিচার পান, তাঁদের কাছে তা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। অনেক গরিব মানুষ হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারেন না। তাঁদের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের