দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় কাজল শেখের নাম, স্বস্তিতে হাঁসনের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: চূড়ান্ত ভোটার তালিকা প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছিল বিবেচনাধীনের তালিকায় রয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর মা সাদেকা বিবির নামও ছিল বিচারাধীনের তালিকায়। তারপর থেকেই চিন্তা চলছিল। তার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গিয়েছে দল তাঁকে প্রার্থী করেছে হাঁসন বিধানসভা কেন্দ্রে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরেও সেখানে তাঁর নাম ছিল না। ফলে চিন্তা বাড়ছিল। কিন্তু শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর তার অবসান হয়েছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠেছে কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবির।

জানা গিয়েছে, প্রথমে এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ ও তার মা। সমস্ত নথি জমা দেওয়ার পরেও সোমবার মধ্যরাতে প্রকাশিত হওয়া সাপ্লিমেন্টারি তালিকায় নাম ছিল না কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবির। তারপর থেকেই চিন্তা শুরু হয়েছিল। কিন্তু শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার পর নাম থাকায় স্বস্তি পেয়েছেন হাঁসনের তৃণমূল প্রার্থী।

প্রথম তালিকায় নাম না থাকার পরে, কাজল শেখ জানিয়েছিলেন আদালতের ওপর তার ভরসা রয়েছে। বিচারবিভাগের ওপরে আস্থা রয়েছে তাঁর। তারপরেই নাম ওঠায় স্বস্তি পেয়েছেন তিনি। নাম ওঠার পরে তিনি বলেছেন, বিজেপি চেয়েছিল বাংলার মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আদালতে লড়াই করেছেন। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে নিজের ওয়ার্ডে প্রচার করেছেন। কারণ তাঁর বিশ্বাস ছিল তাঁর নাম আসবেই। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের