জোয়ার এলেই গ্রামে ঢুকছে নোনা জল, ভাঙা নদী বাঁধ মেরামতের দাবি তুললেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: প্রায় পাঁচ মাস আগে ভেঙে গিয়েছিল নদী বাঁধ। এখনও পর্যন্ত সেই একই অবস্থাতেই রয়েছে। এদিকে ,বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে প্রতিদিনই নোনা জল ঢুকছে গ্রামে। বিশেষত জোয়ার এলেই গ্রামের কৃষি জমি নোনা জলে প্লাবিত হয়ে যায়। পূর্ণিমা ও অমাবস্যার কোটালের সময় নদীর জল বাড়লে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জানা গিয়েছে, গত বছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের(Kakdwip) বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ফটিকপুরের(Fatikpur) বাঁধ ধারের পাড়ায় শুশনি নদীর(Sushuni River) প্রায় ২০০ ফুট বাঁধ ভেঙে গিয়েছিল।

সেই সময় ওই গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল। এখনও জোয়ারের সময় একই পরিস্থিতি তৈরি হয়। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। সামনে বর্ষাকাল। নদীর জল বাড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।শীঘ্রই নদী বাঁধটি মেরামত করা না হলে, বর্ষাকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে গ্রামের সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।”সকলেই সেচ দফতরের দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাচ্ছেন। যদি এই বাঁধ মেরামতি না হয় তাহলে ওই গ্রামের মানুষজন আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছেন।এদিকে,রাস্তা তৈরির কাজের শেষ তারিখ বছর ঘুরতে চললেও আজও শেষ হয়নি রাস্তার কাজ।ক্ষোভ এলাকায়।

উল্লেখ্য, ২০২৪ সালের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবারি গ্রাম পঞ্চায়েতের কাঁচাখোয়া এলাকায় শুরু হয় ‘পথশ্রী প্রকল্পের’ রাস্তার নির্মাণের কাজ।আড়াই কিমি পাকা রাস্তা নির্মাণের জন্য বরাদ্ধ হয় ১কোটি ৫ লক্ষ ৫৭হাজার টাকা।কাজের শেষ তারিখ ছিল ২০২৪ সালের ৬জুন। পাকা রাস্তা নির্মাণের জন্য রাস্তার নিচের পাথর বিছানো ও বেড মিসালি ফেলেই দায় সেড়েছে নির্মাণকারী সংস্থা।আজও রাস্তার উপর পিচের প্রলেপ পরেনি।অভিযোগ,ভোট এলেই মেলে একাধিক প্রতিশ্রুতি। শুকুর বাড়িথেকে রমেশ সা বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে
প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তার কাজ শুরু হলেও শেষ হয়নি।স্বাভাবিক ভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষ। সামনেই বর্ষা। বর্ষা এলে রাস্তায় জল জমে চলাচল আরো দুর্গম হয়ে পড়বে বলে দাবি স্থানীয়দের। বিষয়টি স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের জানালেও কাজের কাজ কিছু না হওয়ায় ক্ষিপ্ত তারা।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ