দামোদর নদীর রনডিহা ড্যামে তলিয়ে গেল ৩কিশোর, নেমেছে ডুবুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা : বর্ধমান জেলার কাঁকসা থানায় এলাকায় ঘটে গেল এক চরম দুর্ঘটনা। দামোদর নদীতে রনডিহা ড্যামে(Randiha Dam) স্নান করতে নেমে বুধবার দুপুরে তলিয়ে গেল তিন কিশোর। তিনজনের বাড়ি কাঁকসার(Kaksha) ২ নম্বর কলোনি এলাকায়। বুদবুদ থানার(BudBud P.S.) পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। এদিকে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় তল্লাশিতে বাধা পাচ্ছে ডুবুরিরা।

এলাকায় প্রচুর মানুষ দামোদর নদীর পাড়ে জড়ো হয়েছে। কি করে ওই তিন কিশোর নদীর জলে ডুবে গেল তা তদন্ত করছে পুলিশ। ওই তিন কিশোর সাঁতার জানতো কিনা তার বাড়ির লোকেদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রথমে একজন কিশোর জলে ডুবে যায় তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন জলে তলিয়ে যায়।জলে স্রোতের টান ছিল তাতেই তিনজন নিখোঁজ হয়ে যায়। ওই তিন কিশোরের জামাকাপড় রনডিহা দামের ঘাট থেকে উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন মোট আটজন কিশোর রনডিহা বাঁধে স্নান করতে নেমেছিল। পাঁচ জন উঠে এলেও তিনজন তলিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসে। এরপর বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি নামানো হয়। তলিয়ে যাওয়া তিন কিশোরের নাম সুরজিৎ বিশ্বাস, জিতু অধিকারী ও অভিজিৎ গাইন। বুধবার বিকেল পর্যন্ত ওই তিনজন কিশোরের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার করতে ডুবুরি নামানো হয়েছে। তল্লাশি চলছে। ঘটনাস্থলে আছে বুদবুদ থানার পুলিশ।বৃহস্পতিবার সকাল থেকে ফের ওই তিন কিশোরের খোঁজে তল্লাশি শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির