কালী পুজো নিয়ে লেকচার সিরিজ, বিতর্ক বিশ্বভারতীতে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালী পুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন করল। আর তা নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কালী ছবি নিয়ে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। কালী নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালী পুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন করল। আর তা নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। কালীপুজো নিয়েই কেন ক্লাসে লেকচার সিরিজের আয়োজন করা হল রতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

জানা গিয়েছে, চলতি মাসের আগামী ২৫ তারিখে এই লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে। সেই লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও। ওই লেকচার সিরিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী শারদআত্মানন্দ মহারাজকে। তিনিও উপস্থিত থাকবেন বলে খবর। একইসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী ও ছাত্রছাত্রীদের একাংশ উপস্থিত থাকবেন। বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি সেমিনার হলে দেওয়া হবে সেই লেকচার।

অন্যদিকে বিশ্বভারতীর আশ্রমিকরা এই লেকচার সিরিজ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, বিশ্বভারতীতে কোনওরকম মূর্তি পুজো করা হয় না। বিশ্বভারতীতে ব্রহ্ম ধর্ম পালন করা হয়। মূর্তি পুজো কিংবা কোনও দেবদেবী আরাধনায় বিশ্বাসী নয় বিশ্বভারতী। সেই জায়গায় দাঁড়িয়ে খোদ বিশ্বভারতীর মধ্যে কালী পুজো নিয়ে কেন লেকচার সিরিজ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন প্রবীণ আশ্রমিকরা। স্তম্ভিত আশ্রমিকরা মনে করছেন এই বিষয়টি বিশ্বভারতীর পরম্পরাকেই লঙ্ঘিত করছে। উল্লেখ্য এর আগে একাধিকবার নানান ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কেন্দ্রের বিজেপি সরকারের দ্বারা তিনি প্রভাবিত বলে একাধিকবার বিশ্বভারতীর পড়ুয়ারা অভিযোগ তুলেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ