নিরাপত্তার চাদরে মুড়ে নদিয়ার কালীগঞ্জে শুরু উপনির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি ,কালিগঞ্জ: কড়া নিরাপত্তায় কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল পানিঘাটা হাই স্কুলে। ডিসি এবং আরসি থেকে ভোট কর্মীরা ইভিএম(EVM) ও ভিভিপ্যাড গুলি পরীক্ষা-নিরীক্ষা করে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে বুথের দিকে রওনা হন বিকেলের মধ্যে নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে। বৃহস্পতিবার উপ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)ও ১০০০ রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে ওই বিধানসভা এলাকার বিভিন্ন বুথে। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬০৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ২৮২ জন।

এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। মোট ১৬২ টি ভোট গ্রহণ কেন্দ্রে ৩০৯ টি বুথে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। কালিগঞ্জ বিধানসভার(Kaliganj Assembly) উপনির্বাচন এলাকায় ১৩ টি পঞ্চায়েত রয়েছে। এই বিধানসভা এলাকায় কোন পুরসভা নেই।কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে বুধবার নির্দিষ্ট সময় রওনা দেন ভোট কর্মীরা।রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের(By Election) ভোটগ্রহণ ।

নদিয়ার কালিগঞ্জ বিধানসভার পানিঘাটা উমা দাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। বুধবার সকাল থেকে ডিসিআরসি সেন্টারের সামনে ছিল পুলিশের নজরদারি।ভেতরে প্রবেশ করার আগে ভোট কর্মীদের করা হয় তল্লাশি।এরপর প্রত্যেক ভোট কর্মী, তারা ডিসিআরসির ক্যাম্প থেকে ভোট মেশিন সহ ভোট গ্রহণ প্রক্রিয়ার সরঞ্জাম সংগ্রহ করেন। রাত থেকেই নদিয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন থাকায় গোটা বিধানসভা জুড়ে শুরু হয় নজরদারি। তেমনি বাড়ানো হয়, ডিসিআরসি সেন্টারের সামনে নজরদারি। ওই বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় নাকা চেকিং – এর ব্যবস্থা করেছে পুলিশ।

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি