অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তৃণমূল দুভাগে বিভক্ত। একটা গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহা-অরূপ রায়দের ও অপর গোষ্ঠী মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিভ্রান্তি এড়াতে দুটি শিবিরকে নাম দেওয়া হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী ও কালীঘাটপন্থী তৃণমূল বলে। দুটি দলের মধ্যে কারা আসল, সেই নিয়ে লড়াই চলছে। বিষয়টি পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের টেবিল অবধি। ভবিষ্যতে কী হবে, সেটা সময় বলবে। কিন্তু আপাতত তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। আর তার ভিত্তিতেই ঋতব্রত শিবিরের বিরুদ্ধে কালীঘাট, প্রগতি ময়দান সহ চারটি থানায় অভিযোগ দায়ের করল মমতাপন্থী তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া দলের লোগো ও নাম ব্যবহার করে গোপন বৈঠক বা সভা করছে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর বিধায়করা। এটা অনৈতিক বলে দাবি করে শহরের চারটি থানায় অভিযোগ জানিয়েছে কালীঘাট তৃণমূল। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতেও বলা হয়েছে মমতাপন্থী তৃণমূলের তরফে।

আরও পডুন: ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

এই অভিযোগের বিষয়ে অবশ্য ঋতব্রতদের তরফে কিছুই জানানো হয়নি। সই জাল কাণ্ডের পর থেকেই ভেঙে খান খান হয়েছে ঘাসফুল শিবির। হাতে গোনা কয়েকজন বিধায়ক ও সাংসদ রয়ে গিয়েছেন মমতার সঙ্গে। অপরদিকে ৬৪-র বেশি বিধায়ক ও বেশ কিছু প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে আলাদা গোষ্ঠী তৈরি করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই গোষ্ঠী আবার আলাদা করে কমিটিও গড়েছে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলের চেয়ারপার্সন করা হয়েছে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। এদিকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে দ্বন্দ্ব। কোন তৃণমূল সেই সভা করবে? কাকেই বা সভার অনুমতি দেওয়া হবে? সেই বিষয়ে ধন্দে কলকাতা পুলিশ। কারণ একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত-সন্দীপন সাহাদের বিদ্রোহী গোষ্ঠী চিঠি দিয়েছে কলকাতা পুলিশকে। এখন দেখা যাক কাদের ভাগ্যে শিকে ছেঁড়ে। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের