জীবন সিংহের পরিকল্পনাতেই কালিয়াগঞ্জের থানায় আগুন

কালিয়াগঞ্জ থানায় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় কামতাপুর লিবারেশন আর্মির মাথা জীবন সিংহের প্রত্যক্ষ যোগ রয়েছে এমনই দাবি রাজ্যের গোয়েন্দাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার কালিয়াগঞ্জে(Kaliyaganj) নাবালিকার মৃত্যুকে ঘিরে আগেই রাজনীতি শুরু করেছিল বিজেপি(BJP)। এবার সেই রাজনীতিতে জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন আর্মির(KLO) মাথা জীবন সিংহের(Jiban Singh) মাথাও যোগ হল। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় জীবন যোগ রয়েছে এমনই দাবি রাজ্যের গোয়েন্দাদের। কার্যত জীবনের পরিকল্পনাতেই বার বার কালিয়াগঞ্জকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে। যে নাবালিকার মৃত্যু ঘিরে কালিয়াগঞ্জে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে সেই নাবালিকার দেহের ময়নাতদন্তের রিপোর্টে বিষ খেয়ে মৃত্যুর উল্লেখ করা হয়েছে। অথচ নাবালিকার পরিবার ও সেখানকার মানুষজন বার বার দাবি করছেন ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের তদন্ত ও দাবি তাঁরা মানবেন না এবং ময়নাতদন্তের রিপোর্টকেও তাঁরা মান্যতা দেবেন না। তাঁরা শুধুমাত্র সিবিআই তদন্ত চাইছেন। এই ঘটনাকে ঘিরে আমজনতাকে খেপিয়ে তোলার নেপথ্যেই উঠে এসেছে জঙ্গি যোগ ও জীবন যোগের তথ্য।

আরও পড়ুন ৫০০ কোটির সম্পত্তির হদিশ, বাজেয়াপ্ত করার পথে SIT

মঙ্গলবার নাবালিকা খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদিবাসীদের একটি সংগঠনের এদিন থানা ঘেরাও কর্মসূচী ছিল। পুলিশ আগে থেকেই সেই কর্মসূচীর অনুমতি দেয়নি। তারপরেও পুলিশের বিনা অনুমতিতেই মিছিল বার হয়েছিল। সেই মিছিলেই আমজনতার ছদ্মবেশে মিশে গিয়েছিল কামতাপুর জঙ্গি সংগঠনের জঙ্গিরা। তাঁরাই বিক্ষোভ থেকে পুলিশকর্মীদের ওপর হামলা চালায়, থানায় হামলা ও ভাঙচুর করে এবং পরিশেষে আগুন ধরিয়ে দেয়। গোটা ঘটনায় জীবন সিংহের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে রাজ্যের গোয়েন্দারা জানিয়েছেন। সরাসরি বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে জেতা যাবে না দেখেই এখন বিজেপি ইন্ধনে জীবন নতুন করে বাংলাজুড়ে আগুন লাগানোর ঘটনায় নেমেছেন। আর এই ঘটনাগুলিকে ঘিরেই রাজনৈতিক ভাবে ফায়দা লুঠতে চাইছে বিজেপি। ঠিক যেভাবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার নানা জায়গায় পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানো হয়েছিল এবারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই একই কায়দায় আবারও আগুন লাগানোর ষড়যন্ত্র চলছে।

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?