প্রাতঃভ্রমণকারীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, পুলিশের জালে দুই পাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যানী: চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই। মনিং ওয়ার্কে বেরোনো লোকজনকেই টার্গেট করত দুষ্কৃতীরা।   গ্রেফতার দুই ছিনতাইকারী।উদ্ধার নম্বর প্লেট ছাড়া বাইক। লঙ্কার গুড়ো, সোনার হার(Gold Chain) ও একটি ইমিটেশন হার দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করল পুলিশ।নদিয়ার কল্যানী থানার (Kalyani P.S.) অ্যান্টি ক্রাইম টিমের অভিযানে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়।ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা ও হালিশহর এলাকায়।ধৃত দুজনের নাম আহিদ মন্ডল ও সুখেন মন্ডল।

গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনা কল্যানী শহরে ঘটছিল।তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল। ক্লোজ সার্কিট ক্যামেরার (CCTV) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই অভিযানেই গত ১৫ জুন ভোরবেলা নাটকীয় ভাবে কল্যানী বুদ্ধপার্ক সংলগ্ন ৫’র পল্লী থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(Add S.P.), সিদ্ধার্থ ধাপোলা জানান,কল্যানিতে বেশ কিছু দিন থেকে ছিনতাই হচ্ছিল।

কল্যাণী এলাকায় বিনা নম্বর প্লেটে যে সকল মোটরসাইকেল সেগুলিকে একে একে ধরা হয়। এছাড়া রানাঘাট জেলা পুলিশের অধীনে একাধিক থানাতে দুষ্কৃতীদের ধরা হয়। এরপর যে দুজন দুষ্কৃতি কল্যাণী শহরে ভোর বেলায় প্রাতঃভ্রমণে বেরোনো সাধারণ মানুষজনকে এইভাবে ছিনতাই করে রাসের পরিবেশ সৃষ্টি করেছিল তাদের নাগাল পাওয়া যায়। কল্যাণী শহরে আরো সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।এই দুই দুষ্কৃতির সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে পুলিশ ধৃতদের সাত দিনের হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন