স্বর্গীয় মা-কে নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ, থানায় অভিযোগ দায়ের কাঞ্চনের

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: স্বর্গীয় মা-কে নিয়ে কুরুচিকর মন্তব্যকে নিয়ে ক্ষোভ প্রকাশ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করে তিনি বলেছেন, স্বর্গীয় মাকে নিয়ে কুমন্তব্য শোনার পর চুপ করে বসে থাকবেন না। একজন স্বর্গীয় মানুষকে কীভাবে কেউ নোংরা মন্তব্য করতে পারে?উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বিধায়ক তথা অভিনেতা কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। সেখানে এক ভিডিওতে কাঞ্চনের স্বর্গীয় মাকে টেনে অসম্মান জনক কথা বলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্ক নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। সেই সময় এত বেশি ফুঁসে ওঠেননি তৃণমূল বিধায়ক। কিন্তু মাকে নিয়ে কথা বলতেই থানায় হাজির হয়েছেন তিনি। অভিনেতার স্বর্গীয় মায়ের প্রসঙ্গ এনে অশ্লীল মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন কাঞ্চন মল্লিক। তিনি বলেছেন, তাঁকে নিয়ে কুমন্তব্য, মিথ্যে অপবাদ শুনে অভ্যস্ত। কিন্তু মাকে নিয়ে রুচিহীন মন্তব্য মেনে নেওয়া যায়না। মাকে টেনে কুকথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেতা-বিধায়ক।

জানা যায়, প্রথমে সাইবার ক্রাইমের দ্বরস্থ্য হয়েছেন তিনি। ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন। কুমন্তব্য যিনি করেছেন, তিনি উত্তরপাড়ার বাসিন্দা এক মেকআপ আর্টিস্ট। মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য শুনে হতবাক তিনি। তাঁর প্রশ্ন, হঠাৎ তাঁর মা-কে নিয়ে এই রকম মন্তব্য কী করে করতে পারেন! এই ঘটনার প্রতিবাদ করতেই হবে। ক্ষোভপ্রকাশের অর্থ কখনই যআ খুশি তাই লেখা নয়। এটাও তো এক ধরনের নিগ্রহ। এই ধরনের ঘটনা এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করা উচিৎ। একজন সাধারণ মানুষ হিসেবে এই ধরনের ঘটনার বিচার চান। তাঁদের নিজেদের নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন। সেগুলো এড়িয়ে যান। কিন্তু মায়ের সম্মানে আঘাত লাগানোর ঘটনা মানতে পারবেন না।

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি