ভালবাসার স্বীকৃতি! পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করলেন সমকামী যুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাধা ছিল। কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে কালী মন্দিরে ‘বিবাহ বন্ধনে’ আবদ্ধ হলেন দুই যুবক। সমকামী নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন দুই পরিবারের সদস্যরা। পরিবারের সম্মতি নিয়েই নিজেদের নতুন জীবন শুরু করলেন বিশ্বজিৎ ও সানা।

দীর্ঘ নয় বছরের সম্পর্ক, সেই পথ চলায় এসেছে একের পর এক বাধা। সামাজিক কটাক্ষ যেমন ছিল, তেমন থানা-পুলিশ, এমনকি ক্লাবের হস্তক্ষেপও সহ্য করতে হয়েছে সমকামী এই যুগলকে। এখানেই শেষ নয়, এই সম্পর্ক ভাঙার জন্য বিশ্বজিৎকে ২৭ মাস রিহ্যাবে রাখা হয়েছিল। কিন্তু ভালোবাসার পথে কোনো কিছুই বাধ মানেনি। হার মানেনি বিশ্বজিৎ ও সানা। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে অবশেষে পরিবারের সম্মতিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সমকামী যুগল। শনিবার কাঁচরাপাড়ার একটি কালী মন্দিরে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরাও। সামাজিক রীতি মেনেই সম্পন্ন হয় অনুষ্ঠান। কনের সাজে শাড়ি ও গয়নায় সেজে ওঠেন সানা। প্রিয় মানুষের পাশে বসে আবেগঘন মুহূর্তে ধরা পড়েন তাঁরা। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের সম্পর্ক। একে অপরের প্রতি তাঁদের আন্তরিকতা রয়েছে দেখেই শেষ পর্যন্ত এই সম্পর্ককে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচার অধিকার সকলের রয়েছে।

আরও পড়ুনঃ Falta Repoll 2026 Result LIVE: ফলতায় পুনর্নির্বাচনে ২৮৫ বুথে শুরু ভোট গণনা

নবদম্পতির বক্তব্য, সমাজে এখনও সমকামী সম্পর্ক নিয়ে নানা বাধা ও কটূক্তির মুখোমুখি হতে হয় অনেককেই। তবে ভালোবাসার কোনও আলাদা সংজ্ঞা হয় না। সমকামী মানুষদেরও মাথা উঁচু করে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার অধিকার রয়েছে। এদিন তাঁদের পরিবারের পাশে থাকার গুরুত্বও তুলে ধরেন। এই বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, সমাজে পরিবর্তনের বার্তা দিয়েছে কাঁচরাপাড়ার এই সমকামী বিবাহ।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার