তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,দুর্গাপুর: তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী।এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল কর্মী নরহরি মাজির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের। ব্যাপক উত্তেজনা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি(Kajladihi) এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকায় প্রভাবশালী ছিলেন নরহরি মাজি। সেই প্রভাব খাটিয়েই সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পাকা রাস্তা তৈরির জন্য বোর্ড বসানো হলেও আজও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সোলার লাইট বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হলেও এলাকায় তার কোনও বাস্তব চিত্র দেখা যায়নি। পাশাপাশি সরকারি ত্রিপল-সহ বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বণ্টনের পরিবর্তে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ। এসব অভিযোগ সামনে এনে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।বিক্ষোভকারী পূর্ণিমা ঘোষ অভিযোগ করে বলেন, “তৃণমূল আমলে বহুবার ত্রিপল চেয়েও পাইনি। উল্টে আমাদের হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। ২০২১ সালে বিজেপিকে ভোট দেওয়ার কারণে আমাদের ঘরছাড়া পর্যন্ত করা হয়েছিল।

বহু সরকারি প্রকল্প এলেও আমরা তার কোনও সুবিধা পাইনি। তাই আজ প্রতিবাদে নেমেছি।” বিজেপির বুথ সভাপতি বিজয় হাড়ি বলেন, “আবাস যোজনার ঘর পাওয়ার জন্য অনেকের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। বারবার ছবি তোলা হলেও আমরা ত্রিপল(Tripal) পাইনি। আজ সেই দুর্নীতির বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছে।” যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নরহরি মাজির পরিবার। নরহরি মাজির স্ত্রী শংকরী মাজির দাবি, “এখন বিজেপি ক্ষমতায় এসেছে। সেজন্য আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমাদের লক্ষ্য করে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। পরিকল্পিতভাবে বাড়ি ঘেরাও করে অশান্তি সৃষ্টি করা হয়েছে।”

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫