ডুয়ার্সের ওদলাবাড়ি ঘিস নদীতে ‘আশিকী থ্রি’ সিনেমার শুটিংয়ে কার্তিক আরিয়ান

বাংলার ছেলে অনুরাগ বসুর পরবর্তী মিউজিক্যাল থ্রিলার 'আশিকি 3'-তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। ছবির টিজার অনেক আগেই রিলিজ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাকে মনের মত সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর অনুপ্রেরণায় বাংলার মাঠ-ঘাট, জঙ্গল, পাহাড় সবটাই আপন করে নিচ্ছে গোটা বিশ্ব। তাল মিলিয়ে বাংলাকে ছবির শুটিংয়ের জন্যেও আদর্শ জায়গা মনে করছে বলিউড। শুধু প্রচারের জন্যই নয়, বর্তমানে ছবির শুটিংয়ের জন্যেও কলকাতায় আনাগোনা বাড়ছে বলিউড তারকাদের। কলকাতার পাশাপাশি বাংলার পাহাড়কেও আদর্শ বলে মনে করছেন স্বনামধন্য বলিউড নির্মাতারা। বছর কয়েক আগেই শৈল শহর দার্জিলিংয়ে শুটিং করতে এসেছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর। এছাড়াও মাস কয়েক আগে কলকাতার পথে-ঘাটে শুটিং করে গিয়েছেন কার্তিক আরিয়ান। এবার তিনি বাংলায় এসে সোজা ডুয়ার্সে পাড়ি দিলেন।

বাংলার ছেলে অনুরাগ বসুর পরবর্তী মিউজিক্যাল থ্রিলার ‘আশিকি 3’-তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। ছবির টিজার অনেক আগেই রিলিজ হয়েছে। যেখানে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে জুটি বেঁধেছেন কার্তিক। আশিকি সিরিজের সবকটি ছবিই বক্সঅফিসে সাফল্য পেয়েছে। এর আগে আশিকি 2-এ অভিনয় করেছিলে ন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। ছবিতে তাঁদের রসায়ন মুগ্ধ করেছিল ভক্তদের, সঙ্গে ছবির গল্পও মন কেড়েছিল দর্শকদের। এবার আশিকি 3-এর পর্দায় কার্তিক-শ্রীলীলার জুটি দেখার অপেক্ষায় ভক্তরা ছবির পরিচালকদের যেহেতু বাঙালি, সুতরাং ছবির ব্যাকগ্রাউন্ডে বাংলার ছোঁয়া থাকবে না, তা কি হতে পারে? গতকালই ছবির গোটা টিম নিয়ে ডুয়ার্স উড়ে গিয়েছেন অনুরাগ, কার্তিক আরিয়ান।

সেখানে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে চলছে ‘আশিকি থ্রি’র শুটিং। ওদলাবাড়ি ঘিস নদীর চারপাশেও চলেছে শুটিং, অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষভাবে নির্বাচিত এই লোকেশনটি সিনেমার শুটিংয়ের জন্যে একটি গুরুত্বপূর্ণ স্থান। জানা গিয়েছে, ছবির একটি ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। আর তাঁকে দেখতে এদিন স্বাভাবিকভাবেই ভিড় জমেছিল স্থানীয় বাসিন্দাদের। কিন্তু সম্পূর্ণ নিরাপদেই ছবির শুটিং শেষ করেছেন অনুরাগের টিম। অভিনেতা কার্তিক আরিয়ান এখানে একটি বিপজ্জনক অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন, যা দর্শকদের জন্য এক নতুন চমক নিয়ে আসবে। শুটিংয়ের সময় স্থানীয় দর্শকরা ঘিরে ধরেন এই তারকাকে, সঙ্গে সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে ওঠেন। শুটিংটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ ঘিস নদীর স্রোত এবং পাহাড়ি পরিবেশের মধ্যে অ্যাকশন দৃশ্যের শুটিং করা খুবই কঠিন কাজ। তবে, কার্তিক আরিয়ান তার অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে শুটিং সফলভাবে সম্পন্ন করেছেন।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক