অভিমান গলে জল, স্বপ্না বর্মনের সমর্থনে দেওয়াল লিখন করলেন খগেশ্বর রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ : রাজগঞ্জ থেকে এবার তৃণমূল প্রার্থী করেছে ২০১৮ সালে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনকে। এই আসনে আগে বিধায়ক ছিলেন খগেশ্বর রায়। এবার তাঁকে আর টিকিট দেয়নি ঘাসফুল শিবির। প্রথমে অভিমান হলেও দলনেত্রীর ফোন পেতেই অভিমান গলে জল। এরপরেই নিজেই রাজগঞ্জের প্রার্থী স্বপ্না বর্মনের হয়ে প্রচার নেমেছেন বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবার তাঁকে দেখা গিয়েছে রং-তুলি নিয়ে স্বপ্না বর্মনের নামে দেওয়াল লিখন করতে।

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে খগেশ্বর রায়কে দেখা গিয়েছে রং তুলি হাতে। রাজগঞ্জের বেলাকোবাতে স্বপ্না বর্মনের হয়ে দেওয়াল লিখন করলেন নিজের হাতে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে নিজের নাম না থাকায় কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল সুপ্রিমোর ফোন পেতেই সমস্ত অভিমান গলে জল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, দলীয় প্রার্থীর হয়ে কাজ করবেন। কোনও অভিমান নেই। তারপরেই শুক্রবারই প্রচারে নেমে গিয়েছেন তিনি। 

রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় বলেন, বুধবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তিনি দলে থেকে কাজ করতে বলেছেন। দিদির কথা আমি অমান্য করতে পারবেন না। তাই তৃণমূলে থেকে দলের হয়েই কাজ করবেন। প্রার্থীর হয়ে এখন কাজ করবেন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই তালিকায় নাম না থাকায় ইস্তফা দিয়েছিলেন রাজগঞ্জের এই বিদায়ী বিধায়ক। এখন বলছেন, রাজগঞ্জে স্বপ্নার হয়ে প্রচারে নামবেন। রাজগঞ্জে আগেও বিজেপিকে জিততে দেননি। এবারও বিজেপি জিতবে না। 

উল্লেখ্য, ২০০৯ সালের উপনির্বাচনে জিতে প্রথমবার রাজগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক হন খগেশ্বর রায়। তারপর রাজ্যে সরকারের পালাবদল ঘটলে লাগাতার ২০১১, ২০১৬, ২০২১ সালে খগেশ্বর রায় জয়ী হন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা আসন থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি।

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা